News Flash

  • Home
  • প্রধান খবর
  • ফের প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
Image

ফের প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী

কলকাতা, ৭ ডিসেম্বর (হি.স.) : জি ২০ বৈঠকের আয়োজন নিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকা বৈঠকে যোগ দিতে চলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার কালীঘাটের বাসভবন থেকে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে ভার্চুয়ালি যোগ দেবেন তিনি। তেমনটা এক সপ্তাহে দ্বিতীয় বার প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে যোগদান করবেন তিনি।

গত ৫ ডিসেম্বর জি ২০ বৈঠকের প্রস্তুতি নিয়ে আয়োজিত প্রধানমন্ত্রীর বৈঠকে অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। যদিও মোদীর সঙ্গে তাঁর কোনও একান্ত বৈঠক হয়নি। চার দিনের দিল্লি সফর শেষে কলকাতায় ফিরে ফের মোদীর ডাকা বৈঠকে যোগদান করতে চলেছেন তিনি।

জি ২০ বৈঠকের বেশ কয়েকটি অনুষ্ঠান পশ্চিমবঙ্গেও হবে। তার প্রস্তুতি নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হতে পারে মুখ্যমন্ত্রীর। ওদিকে মোদী মমতা সাক্ষাতের পরেই রাজ্যের ১০০ দিনের কাজের বকেয়া মিটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মোদী মমতা সাক্ষাতের নানা তাৎপর্য খুঁজছে রাজনৈতিক মহল। যে মমতা মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর ৯ মাস তাঁর মুখদর্শন করেননি। এমনকী দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা একের পর এক বৈঠকে অনুপস্থিত থেকেছেন তিনি। সেই মমতার হঠাৎ করে মোদীর ডাকা বৈঠকে যোগদানের ধুম সন্দেহজনক ঠেকেছে অনেকের।

Releated Posts

২০২৭-এর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন নিয়ে অমিত শাহের সঙ্গে বৈঠক কেশব প্রসাদ মৌর্যের

লখনউ, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করলেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

ভুজ-বড়ৌনির মধ্যে সপ্তাহে তিন দিন চলবে নতুন অমৃত ভারত এক্সপ্রেস, অনুমোদন রেলের

নয়াদিল্লি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটের ভুজ থেকে বিহারের বড়ৌনি পর্যন্ত নতুন অমৃত ভারত এক্সপ্রেস চালুর অনুমোদন দিয়েছে ভারতীয়…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত ভারতের

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): স্বল্পোন্নত দেশগুলির সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী ও দৃঢ় অংশীদারিত্বের কথা পুনর্ব্যক্ত করলেন বিদেশ মন্ত্রকের অর্থনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

জ্বালানি নিরাপত্তা, এসআরআইএ ও অসামরিক পরমাণু সহযোগিতা নিয়ে ভারত-আমেরিকার আলোচনা

নিউইয়র্ক, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও আমেরিকার মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। নিউইয়র্কে মার্কিন রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top