News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী
Image

ঘরে ঘরে বিজেপি অভিযানে অংশ নিলেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ ডিসেম্বর৷৷  ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসেবে বড়দোয়ালী কেন্দ্রের ২০ নাম্বার ও ৩১ নম্বর ওয়ার্ড এর বাড়ি বাড়ি  প্রচারে গেলেন মুখ্যমন্ত্রী প্রফেসার (ডাঃ) মানিক সাহা৷ বিধানসভা নির্বাচন হাতেগোনা আর মাত্র কিছুদিন বাকি৷ নির্বাচনকে সামনে রেখে শাসক দল প্রতিটি ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের মন জয় করার কৌশল শুরু করেছে৷ ঘর ঘর বিজেপি কর্মসূচির অঙ্গ হিসেবে বড়দোয়ালী কেন্দ্রের ২০ নাম্বার ও ৩১ নম্বর ওয়ার্ড এর বাড়ি বাড়ি   প্রচারে অংশ নিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা৷ বুধবার সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এই দুটি বোর্ড এলাকার বিভিন্ন বাড়ি করে যান এবং সুবিধাভোগীদের সঙ্গে বিস্তারিত কথাবার্তা বলেন৷ এ বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা বলেন বিজেপির নেতৃত্বাধীন সরকারের আমলে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প এবং রাজ্য প্রকল্পের সুবিধা পেয়েছেন রাজ্যের সকল অংশের জনগণ৷ যেসব সুবিধা ভোগীরা বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন তাদের সঙ্গে কথাবার্তা বলার পাশাপাশি যারা এখনো বিভিন্ন সুযোগ সুবিধার আওতায় আসেননি তাদেরকে কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার অন্তর্ভুক্ত করা যায় সে বিষয়গুলো খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে স্বভাবতই দারুন খুশি ওইসব এলাকার সাধারণ মানুষজন৷ এদিন সকাল থেকেইবিজেপির ভোট প্রচারের  দেওয়াল লিখনের শুরু  করলেন মুখ্যমন্ত্রী নিজের হাতে৷  সাংবাদিকদের এক প্রশ্ণের উত্তরে মুখ্যমন্ত্রী জানান গত কাল রাতে নেশা বিরোধী অভিযানে পুলিশের বাড়াবাড়ি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

বাবার সঙ্গে বিবাদের পর কিশোরের অস্বাভাবিক মৃত্যু, শোকের ছায়া ঠাকুরছড়া মগপাড়ায়

জোলাইবাড়ি, ১২ মে: বাবার সঙ্গে পারিবারিক বিবাদের জেরে ১৬ বছরের এক কিশোরের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জোলাইবাড়ি…

ByByReshmi Debnath May 12, 2026

শ্রমকোডের বিরুদ্ধে আগরতলায় সিআইটিইউ’র বিক্ষোভ মিছিল

আগরতলা, ১২ মে: শ্রম কোডের বিরোধিতায় এবং নয়ডা-সহ দেশের বিভিন্ন রাজ্যে চলা শ্রমিক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে রাজ্যে…

ByByReshmi Debnath May 12, 2026

বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে সাক্ষাৎমুখ্যমন্ত্রীর

আগরতল, ১২ মে : আজ গৌহাটিতে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি. এল. সন্তোষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ…

ByByTaniya Chakraborty May 12, 2026

দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হিমন্ত বিশ্ব শর্মা, উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি

আগরতলা, ১২ মে: দ্বিতীয়বার অসমের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন হিমন্ত বিশ্বশর্মা। এদিন শপথ গ্রহন অনুষ্ঠানে রাজ্য থেকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top