News Flash

  • Home
  • বিদেশ
  • শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গিই পরাজিত করতে পারে সন্ত্রাসবাদকে : রুচিরা কাম্বোজ
Image

শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গিই পরাজিত করতে পারে সন্ত্রাসবাদকে : রুচিরা কাম্বোজ

নিউইয়র্ক, ৬ ডিসেম্বর (হি.স.): মানবতার শত্রু “সন্ত্রাসবাদ” নির্মূলের ওপর আবার জোর দিলেন রাষ্ট্রপুঞ্জে ভারতীয় রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ। তিনি বলেছেন, একমাত্র শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গিই পরাজিত করতে পারে সন্ত্রাসবাদকে। ইরাক সম্পর্কে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের বৈঠকে রুচিরা কাম্বোজ বলেছেন, সন্ত্রাসবাদ ও সন্ত্রাসের সমস্ত রূপ বৈশ্বিক চ্যালেঞ্জ হিসাবে রয়ে গিয়েছে। সন্ত্রাসবাদের প্রতি একীভূত এবং শূন্য-সহনশীলতার দৃষ্টিভঙ্গিই এটিকে পরাস্ত করতে পারে।

ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার ভোরে রাষ্ট্রপুঞ্জে ভারতীয় রাষ্ট্রদূত রুচিরা কাম্বোজ আরও বলেছেন, ভারত বিশ্বাস করে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সম্মিলিত লড়াইয়ের বিশ্বাসযোগ্যতা তখনই শক্তিশালী হতে পারে যখন আমরা সন্ত্রাসের গুরুতর ও অমানবিক কাজের জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে পারি এবং যারা সন্ত্রাসবাদকে উৎসাহিত করে, সমর্থন করে এবং অর্থায়ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারি।

Releated Posts

মার্কিন-ইরান আলোচনায় দ্রুত অগ্রগতির আশা ভারতের, সংঘাত প্রশমনে কূটনৈতিক উদ্যোগের ইঙ্গিত জয়শঙ্করের

হেলসিঙ্কি, ১২ জুন (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনায় দ্রুত ইতিবাচক অগ্রগতি হবে বলে আশাবাদ ব্যক্ত…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশ সীমান্তে বিক্ষোভের ডাক জামায়াতের, উচ্চ সতর্কতায় ভারত

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): অবৈধ বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন ইস্যুতে বাংলাদেশে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলির ঘোষিত বিক্ষোভ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

বাংলাদেশে রাম মূর্তি নির্মাণে স্থগিতাদেশ, উগ্রপন্থী গোষ্ঠীর চাপের অভিযোগ

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার শ্রীশ্রী রাধাগোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বের বৃহত্তম…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

যশোরে যুবলীগ নেতার মৃত্যু ঘিরে রাজনৈতিক সহিংসতার অভিযোগ, উদ্বেগ প্রকাশ আওয়ামী লীগের

ঢাকা, ১২ জুন (আইএএনএস) : বাংলাদেশের যশোর জেলার চৌগাছা উপজেলায় এক যুবলীগ নেতার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top