News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তপন চক্রবর্তী তবুও এলাকার উন্নয়ন হয়নি, আক্ষেপ মুখ্যমন্ত্রীর
Image

দীর্ঘদিন মন্ত্রী ছিলেন তপন চক্রবর্তী তবুও এলাকার উন্নয়ন হয়নি, আক্ষেপ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ডিসেম্বর৷৷ দীর্ঘ দিন এই চন্ডিপুর বিধানসভা কেন্দ্রে একজন মন্ত্রী ছিলেন, কিন্তু এলাকায় প্রকৃত কোন উন্নয়ন হয়নি৷ মঙ্গলবার কৈলাসহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত ভৈরব থলি মন্দির ও কমিউনিটি হলের শুভ দ্বারদঘাটন করে এমনটাই বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ মঙ্গলবার কৈলাসহরের চন্ডিপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মনুভ্যালি গ্রাম পঞ্চায়েত এলাকায় নবনির্মিত ভৈরব থলি মন্দির ও কমিউনিটি হলের শুভ দ্বারদঘাটন করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা৷ এলাকার জনগণের দীর্ঘদিনের দাবি ছিল এলাকায় একটি কমিউনিটি হল ও মন্দির নির্মান করার জন্য৷ সেদিকে গুরুত্ব দিয়ে সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হওয়ার পর উদ্যোগ গ্রহণ করে জনগণের দাবি পূরণ করেছে৷ মুখ্যমন্ত্রীর দিন প্রথমবার সফর করে বলেন নিজে পরি দর্শনে না গেলে অনেক কিছু জানা যায় না৷ মানুষের সাথে কথা বলে দাবি দেওয়া ও সমস্যার সম্পর্কে অবগত হওয়া যায়৷ এবং সে সমস্যা সমাধানের জন্য সরকার উদ্যোগ নিতে পারে৷ বর্তমান সরকার সেদিকে বিশেষ গুরুত্ব দিয়ে চলছে৷ আগামী দিনে চন্ডিপুর বিধানসভা এলাকায় প্রকৃত উন্নয়ন হবে৷  অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক টিংকু রায়, জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, ঊনকোটি জেলাশাসক ডঃ বিশাল কুমার, জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সহ অন্যান্যরা৷ এই কর্মসূচি শেষে মুখ্যমন্ত্রী ছনতৈলের উদ্দেশ্যে যান৷ইন্দিরা নগরে কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্বোধন করেন৷ এরপর সন্তোষ সুকল মাঠে ঘরঘর  সুশাসন এর অঙ্গ হিসেবে মেলার উদ্বোধন ও ভাষণ প্রদান করেন৷ এরপর চিড়াকুটিতে বিষ্ণুপ্রিয়া মনিপুরীদের ধর্ম গুরুর আশ্রম উদ্বোধন৷ সর্বশেষ আইটিআই প্রাঙ্গনে স্কিল, লোন ও চাকরি মেলার উদ্বোধন করেন ও ভাষণ দেন৷

Releated Posts

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026

মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভের ঘটনায় কংগ্রেস নেতাদের বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের দাবি যুব মোর্চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহার ব্যক্তিগত বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচির ঘটনায় জড়িতদের…

ByByReshmi Debnath Jul 27, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026
Scroll to Top