News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশালগড়ে নেশা কারবারীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা
Image

বিশালগড়ে নেশা কারবারীকে হাতেনাতে ধরে পুলিশে দিল জনতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ বিশালগড়ের মধ্য  লক্ষ্মী বিল এলাকায় এক নেশাকারবারিকে আটক করে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা৷  বিশালগড়ের মধ্যলক্ষীবিলে ব্রাউন সুগারের কন্টেইনার সহ এক নেশা কারবারিকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের হাতে  তুলে দিলেন স্থানীয়রা৷ ঘটনা সোমবার ১২ টা ৩০ মিনিটে৷  বিশালগড় অফিসটিলা হাসপাতাল সংলগ্ণ এক ব্যক্তির বাড়ি থেকে দুটি ব্রাউন সুগার কন্টেনার ক্রয় করে অন্যত্র বিক্রি করার জন্য নিয়ে যাওয়ার পথে মধ্যলক্ষি বিল এলাকাবাসীর হাতে আটক হয় চড়িলাম এলাকার মামন মিয়া নামে এক নেশা কারবারি৷ এলাকাবাসী তাকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে দুটি ব্রাউন সুগারের কন্টেনার সহ তুলে দেয় বিশালগড় থানা পুলিশের হাতে৷ বিশালগড় থানার হেড কনস্টেবল ও  টি এস আর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে ব্রাউন সুগার সহ আটক নেশা কারবারীকে বিশালগড় থানায় নিয়ে আসেন৷ তবে বর্তমানে শাসকদলের রামাবলি  গায়ে দিয়ে অফিসটিলা হাসপাতাল এলাকায় নেশা কারবারীরা প্রতিনিয়ত তাদের নেশার বাণিজ্যকে চালিয়ে যাচ্ছে৷  বিশালগড় মহকুমা জুড়ে ব্রাউন সুগার ,ইয়াবা ট্যাবলেট ,নেশার ইনজেকশন এমনভাবে ছড়িয়েছে যাতে  যুবসমাজ অল্প সময়ের মধ্যে ধবংস হয়ে যাচ্ছে৷ পুলিশকে এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য এলাকাবাসী দাবি জানিয়েছেন৷

Releated Posts

নিয়মিতকরণের দাবিতে রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন অনিয়মিত কর্মচারীদের

আগরতলা, ৩১ জুলাই: চাকরি নিয়মিতকরণ, চাকরির নিরাপত্তা এবং সমকাজে সমবেতনের দাবিতে আজ রাজ্যজুড়ে ‘কালো দিবস’ পালন করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মুখ্যমন্ত্রীর হাতে ষষ্ঠ রাজ্য অর্থ কমিশনের প্রতিবেদন, তৃণমূল স্তরের উন্নয়নে নতুন রূপরেখা

আগরতলা, ৩১ জুলাই: প্রায় ১৮ মাসের দীর্ঘ পর্যালোচনা, গবেষণা ও বিভিন্ন মহলের সঙ্গে পরামর্শের পর ত্রিপুরার ষষ্ঠ রাজ্য…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

সোনামুড়ার অপহরণ মামলার মূল অভিযুক্ত গ্রেফতার, ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ

আগরতলা, ৩১ জুলাই: প্রায় দেড় বছর ধরে পলাতক থাকার পর সোনামুড়া থানায় দায়ের হওয়া এক অপহরণ মামলার মূল…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বর্ষা শেষে পুনর্নির্মাণ হবে আগরতলা-খোয়াই জাতীয় সড়ক, জানালেন কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ জুলাই: দীর্ঘদিনের দুরবস্থার পর বর্ষা শেষ হলেই আগরতলা-খোয়াই জাতীয় সড়কের পুনর্নির্মাণের কাজ শুরু হবে বলে…

ByByReshmi Debnath Jul 30, 2026
Scroll to Top