News Flash

  • Home
  • দিনের খবর
  • অন্ধ্রপ্রদেশে পথদুর্ঘটনায় চার আয়াপ্পা ভক্তের মৃত্যু
Image

অন্ধ্রপ্রদেশে পথদুর্ঘটনায় চার আয়াপ্পা ভক্তের মৃত্যু

গুন্টুর, ৫ ডিসেম্বর (হি.স.) : সোমবার সকালে অন্ধ্রপ্রদেশের বাপটলা জেলার জাম্পানি গ্রামে একটি গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় চার আয়াপ্পা ভক্তের মৃত্যু এবং ১৬ জন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের মতে, কেরলের সবরিমালা মন্দির দর্শন করে ফিরে আসা ২৩ জন তীর্থযাত্রী তেনালি রেলওয়ে স্টেশনে ট্রেনে নামার পর ভ্যানে উঠেছিলেন। তারা কৃষ্ণা জেলার নীলপুদি গ্রামে যাচ্ছিলেন। ঘন কুয়াশার কারণে ঠিকমত দেখতে না পেয়ে চালক ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং ফলে দুর্ঘটনা ঘটে। মৃতদের নাম বলিশেট্টি পান্ডুরাঙ্গা রাও (৪০), পাশম রমেশ (৫৫), বোধিনা রমেশ (৫৫) এবং বুধনা পবন কুমার (২৫) ৷ আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top