News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চুরাইবাড়িতে চল্লিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লরি চালক
Image

চুরাইবাড়িতে চল্লিশ লক্ষ টাকার গাঁজা উদ্ধার, গ্রেপ্তার লরি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ ডিসেম্বর৷৷ অসম চুড়াইবাড়ি পুলিশের গাঁজা বিরোধী অভিযান অব্যাহত রয়েছে৷ রবিবার সন্ধ্যা নাগাদ ত্রিপুরা থেকে শিলং যাওয়ার উদ্দেশ্যে আসা ছয় চাকার লরিতে তল্লাশি করে চারশো কেজি শুকনো গাঁজা আটক করতে সক্ষম হয় পুলিশ৷ জানা গেছে, আগরতলার খয়েরপুর থেকে একটি ছয় চাকার খালি গাড়ি ত্রিপুরা গেট পেরিয়ে অসম চুড়াইবাড়ি পুলিশের  নাকা পয়েন্টে যেতেই ইনচার্জ নিরঞ্জন দাস লরিটি আটক করে চিরুনি তল্লাশি করতেই গাড়ির গোপন কেবিনে রাখা গাঁজাগুলি প্রত্যক্ষ করেন৷ প্রথমে অল্প কিছু প্যাকেট নামাতে সক্ষম হলেও পরবর্তী সময়ে গ্যাস কাটার দিয়ে গাড়ির বডি কেটে বাকি গাঁজা গুলি নামানো হয়৷ চল্লিশটি প্যাকেটে মোট চারশো কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ৷ যার বাজার মূল্য চল্লিশ লক্ষ বলে জানান ইনচার্জ৷ চালক রুবেল মিয়াকে আটক করা হয়৷ ধৃত চালকের বাড়ি, সিপাহীজলা জেলার মধুবন গ্রামে৷

Releated Posts

জল জীবন মিশন প্রকল্পের বকেয়া বিল পরিশোধের দাবিতে জেলা শাসকের দ্বারস্থ ঠিকাদাররা

বিশ্রামগঞ্জ, ৩১ জুলাই: জল জীবন মিশন (জেজেএম) প্রকল্পের অধীনে সম্পন্ন হওয়া কাজের দীর্ঘদিনের বকেয়া বিল পরিশোধের দাবিতে সিপাহিজলা…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

মাছ চুরি করতে এসে জনতার হাতে আটক নাবালক,  একাধিক চুরিকাণ্ডে যুক্ত থাকার দাবি

কমলপুর, ৩১ জুলাই: কমলপুরে মাছ চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ল এক নাবালক। জিজ্ঞাসাবাদের সময় সে একাধিক…

ByByReshmi Debnath Jul 31, 2026

বাইক দুর্ঘটনার মীমাংসার নামে অর্থ আত্মসাতের অভিযোগ, চাঞ্চল্য

আগরতলা, ৩১ জুলাই: ধনপুর বিধানসভার বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বাইক দুর্ঘটনার মীমাংসাকে কেন্দ্র করে অর্থ আত্মসাতের অভিযোগ…

ByByTaniya Chakraborty Jul 31, 2026

বাংলাদেশে পাচারের অভিযোগে ১৭টি গরু আটক, দুই বোলেরো গাড়ি জব্দ; তদন্তে বাইখোড়া থানার পুলিশ

আগরতলা, ৩১ জুলাই: গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে বলে সন্দেহে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top