News Flash

  • Home
  • দিনের খবর
  • কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ে গেল এনবিএসটিসি’র বাস, আহত ৭ জন
Image

কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে সংঘর্ষে আগুনে পুড়ে গেল এনবিএসটিসি’র বাস, আহত ৭ জন

জামালদহ, ৪ ডিসেম্বর (হি.স.): সাত সকালে দুর্ঘটনার কবলে সরকারি বাস । রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ মেখলিগঞ্জ ব্লকের জামালদহের ঠেলপুর মোরে কয়লা বোঝাই ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের জেরে আগুন লেগে যায় উত্তরবঙ্গ পরিবহন নিগমের যাত্রী বোঝাই একটি বাস ও ট্রাকে। চারদিক ধোঁয়ায় ভরে যায়। এই ঘটনায় আহত সাত জন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ পরিবহন নিগমের স্টেট বাসটি মাথাভাঙ্গা থেকে গঙ্গারামপুরের উদ্দ্যেশে রওনা দিয়েছিল। সেই সময় অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। যার জেরে দুটি গাড়িতেই আগুন লেগে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকলের দুটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রথমে যাত্রীবোঝাই বাসের যাত্রীদের কোনওরকমে বের করেন স্থানীয় বাসিন্দারা। যাত্রীদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। ইতিমধ্যেই এই ঘটনায় সাত জন মেখলিগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top