নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ ডিসেম্বর৷৷ গভীর রাতে রানীরবাজার ধান চৌমুহনী এলাকায় একটি ১২ চাকার লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়৷ ওই সময় লোকজন না থাকায় অল্পতে রক্ষা মিলেছে৷ গাড়ি চালক ও সহচালক অল্পবিস্তর জখম হয়েছেন বলে খবর৷ ধান চৌমুহনী এলাকায় ১২ চাকার গাড়ি উল্টে রাস্তার পাশে পড়ার সাথে সাথেই বিকট আওয়াজ হয়৷ বিকট আওয়াজ শুনে স্থানীয় লোকজনরা বের হয়ে আসেন৷ ভাগ্যিস গাড়ির নিচে কেউ চাপা না পড়ায় রক্ষা মিলেছে৷ প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে চালকের অসাবধানতা এবং দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷ গাড়িটি উল্টে যাওয়ায় গাড়িটির অল্প বিস্তর ক্ষতি হয়েছে বলেও জানা গেছে৷

রানীর বাজারে উল্লে গেল লরি, আহত চালক সহ দুই
Tags:
Releated Posts
বাঁশপুকুরে পুলিশের অভিযানে দেশি বন্দুক, এসকফ ও গাঁজা উদ্ধার, পলাতক অভিযুক্ত
আগরতলা, ১৮ জুন : গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে যাত্রাপুর থানার পুলিশ বিপুল পরিমাণ মাদকদ্রব্য এবং…
মরণফাঁদে পরিণত মাটিয়া এলাকার রাস্তা, দ্রুত সংস্কারের দাবিতে ক্ষোভ স্থানীয়দের
আগরতলা, ১৮ জুন : ১ নং সিমনা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেজামারা ব্লকের মাটিয়া এলাকার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা…
তৃণমূল স্তরের প্রশাসনিক পর্যালোচনায় ডুকলি ব্লকে পশ্চিম জেলার জেলাশাসকের পরিদর্শন
আগরতলা, ১৮ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করে তুলতে বৃহস্পতিবার সকালে পশ্চিম ত্রিপুরা…
সরকারি জমি দখলের অভিযোগে চাঞ্চল্য, তদন্ত ও উচ্ছেদের দাবি এলাকাবাসীর
আগরতলা, ১৮ জুন : রাজধানী আগরতলার পূর্ব শিবনগর এলাকার পি. এন. দেব রোড সংলগ্ন সরকারি জমি দখল করে…


















