News Flash

  • Home
  • প্রধান খবর
  • হটুগঞ্জ-কান্ডে গ্রেফতার ৩৫, উত্তেজনার আবহে মোতায়েন পুলিশ
Image

হটুগঞ্জ-কান্ডে গ্রেফতার ৩৫, উত্তেজনার আবহে মোতায়েন পুলিশ

ডায়মন্ডবারবার, ৪ ডিসেম্বর (হি.স.): শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভাকে কেন্দ্র করে ডায়মন্ড হারবারের হটুগঞ্জ এলাকায় ব্যাপক অশান্তি হয়। স্থানীয় দোকানপাট ভাঙচুর থেকে শুরু করে পথ চলতি গাড়ি ভাঙচুর করা হয়। বিজেপি কর্মীদের মারধরের পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙা হয়। বেশ কয়েকটি মোটর বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

এই ঘটনায় রাতভর এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে মোট ৩৫ জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা সকলেই শনিবার হটুগঞ্জের অশান্তির ঘটনায় জড়িত। ধৃতদের রাজনৈতিক রঙ না দেখেই গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের দাবি। ধৃতদেরকে রবিবার ডায়মন্ড হারবার মহকুমা আদালতে তোলা হবে। এলাকায় এখনও উত্তেজনা থাকায় সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।

Releated Posts

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

প্রযুক্তি ও ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখেই আদিবাসী সমাজের ক্ষমতায়ন সম্ভব: রাষ্ট্রপতি মুর্মু

বেতুল (মধ্যপ্রদেশ), ১৮ জুন (আইএএনএস): আদিবাসী যুবসমাজের কাছে আধুনিক শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ডিজিটাল ক্ষমতায়নের সুযোগ পৌঁছে দিতে…

ByByNews Desk Jun 18, 2026

মোদি-ট্রাম্প বৈঠক সম্পর্কোন্নয়নের ইতিবাচক সূচনা, তবে আস্থা পুনর্গঠনই হবে মূল চাবিকাঠি

ওয়াশিংটন, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠক…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top