News Flash

Image

শিলচর থেকে অপহরণ হওয়া ব্যক্তি উদ্ধার মিজোরাম থেকে

শিলচর (অসম), ৪ ডিসেম্বর (হি.স.) : কাছাড় জেলা পুলিশের বৃহৎ সাফল্য । ২৪ ঘন্টার মধ্যে অপহরণ হওয়া ব্যক্তি উদ্ধার । কাছাড় জেলার শিলচর সোনাই রোড এলাকা থেকে অপহরণ হওয়ার সেলিম উদ্দিন বড়ভুইয়া কে মিজোরাম থেকে উদ্ধার করেছেন কাছাড় পুলিশ ।

প্রাপ্ত তথ্য মতে, করিমগঞ্জ জেলার বদরপুর ঘাটের বাসিন্দা সেলিম উদ্দিন বড়ভুইয়া নামের ব্যবসায়ী গতকাল শনিবার শিলচর ব্যবসার কারণে আসলে সোনাই রোড এলাকা থেকে অপহরণ হন । সেই বিষয়ে শিলচরের রাঙ্গিরখারী পুলিশ থানায় একটি অপহরণের মামলা দায়ের করা হয় সেলিম উদ্দিন বড়ভুইয়ার ভাই নিজাম উদ্দিন বড়ভুইয়া ।

পুলিশ সঙ্গে মামলাটি রেজিস্টার করে তদন্তে নামলে আজ রবিবার মিজোরাম ভাইরেন্টি এলাকার এক মহিলার ঘর থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করে ।

রবিবার এক সাংবাদিক বৈঠক ডেকে কাছাড় জেলা পুলিশ সুপার নুমাল মাহাতো জানান, ভাইরেন্টি এলাকা থেকে সেলিম উদ্দিন বড়ভুইয়াকে উদ্ধার করা হয়েছে । তবে বিষয়টি অপহরণ না ব্যবসা সংক্রান্ত বিষয় সেই বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ ।

পুলিশ সুপার জানান, সেলিম উদ্দিন বড়ভুইয়া সুপারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন । অন্যদিকে ভাইরেন্টি এলাকার মহিলা ও সুপারি ব্যবসার সঙ্গে জড়িত । যার কারনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে । তিনি জানান, তদন্ত অব্যাহত রয়েছে এবং খুব শীঘ্রই এর মূল রহস্য বেরিয়ে আসবে । ঘটনার সঙ্গে জড়িত থাকা ব্যক্তিদের তদন্তের আওতায় আনা হয়েছে বলে জানান তিনি ।

উদ্ধার হওয়া সেলিম উদ্দিন বড়ভুইয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গেছে ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top