News Flash

  • Home
  • বিনোদন
  • হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুবিন, সামাজিক মাধ্যমে জানালেন কেমন আছেন
Image

হাসপাতাল থেকে ছাড়া পেলেন জুবিন, সামাজিক মাধ্যমে জানালেন কেমন আছেন

কলকাতা, ৩ ডিসেম্বর (হি. স.) : বৃহস্পতিবার আবাসনের সিঁড়ি থেকে পড়ে গিয়ে গুরুতর জখম হন জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল। তাঁর ডান হাতের অস্ত্রোপচারও হয়েছে। এখন কেমন আছেন তিনি। সেকথা সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন জুবিন। জানা যাচ্ছে অস্ত্রোপচারের পর শনিবার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন জুবিন নটিয়াল।

নিজের ইনস্টাগ্রাম পোস্টে জুবিন নটিয়াল লেখেন, ‘‘আপনাদের প্রার্থনা আশীর্বাদের জন্য ধন্যবাদ, ঈশ্বর আমার উপর নজর রেখেছেন, আমাকে বড় কোনও ক্ষতির হাত থেকে বাঁচিয়েছেন। আমি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছি। এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। আপনাদের এই অফুরন্ত ভালোবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ।“ এই পোস্টে ব়্যপার বাদশা, লিখেছেন, ‘দ্রুত সুস্থ হয়ে ওঠো ভাই’। এছাড়াও দিয়া মির্জা, সিদ্ধান্ত কাপুর, তুলসী কুমার, কণিকা কাপুর সহ অনেকেই জুবিনের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

১ ডিসেম্বর বৃহস্পতিবারই আবাসনের সিঁড়ি থেকে পড়ে যান জুবিন। সঙ্গে সঙ্গেই তাঁকে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে। হাসপাতাল সূত্রে খবর মেলে, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ডান হাতের কনুই ভেঙে যায় জুবিন নটিয়ালের। বুকের পাঁজরে চিড় ধরে, এমনকি মাথাতেও আঘাত লাগে। যদিও গায়কের মাথার আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছিলেন চিকিৎসকরা। তবে তাঁর ডান হাতের বাহুতে অস্ত্রোপচার করাতে হয়। চিকিৎসকরা আপাতত জুবিনকে ডান হাতটি কোনওভাবেই ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top