News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালিত
Image

রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ক্ষুদিরাম বসুর জন্মদিবস পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ রাজ্যেও যথাযোগ্য মর্যাদায় ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্মদিবস পালিত হয়৷ ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে প্রথম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩৪ তম জন্ম দিবসে শ্রদ্ধা নিবেদন করলো শহীদ ক্ষুদিরাম বসু স্মৃতি রক্ষা কমিটি৷ উজ্জয়ন্ত প্রাসাদের সামনে মর্মর মূর্তিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির সদস্যরা৷ এদিন স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসুর জীবন আদর্শ নিয়ে বিস্তারিত বক্তব্য তুলে ধরেন স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক হর  কিশোর ভৌমিক৷ স্মৃতিচারণ করতে গিয়ে তিনি বলেন ১৮৮৯ সালের আজকের দিনে ক্ষুদিরাম বসু জন্মগ্রহণ করেছিলেন৷ ভারতের স্বাধীনতা সংগ্রামের অগ্রণী সৈনিক ছিলেন তিনি৷ নিজের জীবনকে তুচ্ছ করে দেশের স্বাধীনতা সংগ্রামে শহীদের জীবন উৎসর্গ করেছিলেন৷ শহীদ ক্ষুদিরাম বসুরসহ তৎকালীন স্বাধীনতা সংগ্রামীদের আশা ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদকে ভারতবর্ষের মাটি থেকে বিতাড়িত করতে পারলে মেহনতী মানুষের মুক্তি মিলবে৷ অন্য বস্ত্রের অভাব হবেনা৷ তিনি আক্ষেপ করে বলেন স্বাধীনতার পর ৭৭ বছর পেরিয়ে গেলেও দেশে অন্যহীন, বস্ত্রহীন ,শিক্ষাহীন মানুষের সংখ্যা আরো বাড়ছে৷ এ অবস্থা থেকে দেশকে মুক্ত করতে ক্ষুদিরাম বসুর মত স্বাধীনতা সংগ্রামীদের জীবনাদর্শে উদ্বুদ্ধ হতে তিনি ছাত্র যুব সমাজের প্রতি আবেদন জানান৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top