News Flash

Image

মাতাবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷  মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এর বাসিন্দা বিজেপি কর্মী সজল মজুমদার আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন৷ অভিযোগের তীর বিরোধী দল সিপিএমের দিকে৷
রাজ্য বিধানসভা নির্বাচন ঘনিয়ে আসতেই রাজনৈতিক উষ্ণতার পারদ চড়তে শুরু করেছে৷ কখনো শাসক শিবির দ্বারা বিরোধী কর্মীদের উপর আক্রমণের অভিযোগ, কখনো আবার বিরোধী শিবির কর্তৃক শাসক দল কর্মীদের উপর আক্রমণের অভিযোগ ধীরে ধীরে বাড়তে শুরু করেছে৷ শুক্রবার সন্ধ্যায় এক বিজেপি কর্মীকে রাস্তায় ফেলে বেধড়ক পেটানোর অভিযোগ উঠল সিপিআইএম আশ্রিত দুষৃকতিকারীদের বিরুদ্ধে৷ ঘটনায় রাধা কিশোরপুর থানায় দারস্থ আক্রান্ত ঐ ব্যক্তি৷ ঘটনার বিবরণে জানা যায়, মাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত চন্দ্রপুর এর বাসিন্দা বিজেপি কর্মী সজল মজুমদার বাজার থেকে বাড়ি ফেরার পথে গ্যাস গোডাউন সংলগ্ণ এলাকায় তার ওপর অতর্কিত হামলা চালায়  ইন্দ্রজিৎ দাসের নেতৃত্বে চার পাঁচ জনের একটি দুষৃকতিকারীর দল৷ ঘটনায় গুরুতর ভাবে জখমপ্রাপ্ত হয় বিজেপি কর্মী সজল মজুমদার৷ পরবর্তী সময় সজল মজুমদারের চিৎকার শুনে এলাকাবাসীরা এগিয়ে এলে দুষৃকতিকারীরা পালিয়ে যায়৷  এলাকাবাসীরা তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ত্রিপুরাসুন্দরী মহকুমা হাসপাতালে পাঠায়৷ সেখানে প্রাথমিক চিকিৎসার পর গোটা বিষয় জানিয়ে নামধাম দিয়ে রাধা কিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন বিজিপি কর্মী সজল মজুমদার৷ ঘটনাকে কেন্দ্র করে গোটা  এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি হয়৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top