News Flash

Image

পাবিয়াছড়ায় লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷  পাবিয়াছড়া বিধানসভার আদর্শ গ্রাম সুকান্তনগরে ব্লকভিত্তিক লাভার্থী সম্মেলন অনুষ্ঠিত হয়৷ পাবিয়াছড়া বিধানসভাধীন আদর্শ গ্রাম সুকান্ত নগর গ্রাম পঞ্চায়েতে ব্লক ভিত্তিক লাভার্থী সম্মেলন  অনুষ্ঠিত হয়৷ উক্ত  সম্মেলনে  উপস্থিত ছিলেন কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান হ্যাপি দাস , কুমারঘাট ব্লক আধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক , জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস,বিশিষ্ট সমাজ সেবী কার্তিক দাস অনিমেষ সহ অন্যান্যরা৷  সম্মেলনের উদ্বোধন করেন রাজ্য  জেলা পরিষদের সদস্য শুভেন্দু দাস , চেয়ারপার্সন  হ্যাপি দাস সহ অন্ন্যান্যরা৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখতে গিয়ে কুমারঘাট ব্লক অধিকারিক ডক্টর সুদীপ ভৌমিক বলেন  জনকল্যাণে বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন পরিকল্পনা  যাতে সবার ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায় এই  উদ্দেশ্য নিয়েই মূলত লাভার্থী সম্মেলনের এই আয়োজন৷ এই লাভার্থী সম্মেলনকে কেন্দ্র করে সরকারি বিভিন্ন দপ্তরের স্টল এবং স্বসহায়ক দলের স্টল খোলা হয়৷  সম্মেলনকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক সারাব পরিলক্ষিত হয়৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top