News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিচার ব্যবস্থাকে সাধারন মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে রাজ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ঃ আইনমন্ত্রী

বিচার ব্যবস্থাকে সাধারন মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে রাজ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে ঃ আইনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বর্তমান রাজ্য সরকার ক্ষমতায় আসার পর রাজ্যে আরও ৩টি জেলায় জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে৷ বর্তমানে রাজ্যে ৮টি জেলা ও দায়রা জজ আদালত রয়েছে৷ আজ সচিবালয়ে আইনমন্ত্রীর নিজ অফিস কক্ষে এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তিনি জানান, রাজ্যে আইনের শাসন কায়েম করা সহ বিচার ব্যবস্থাকে সাধারন মানুষের দৌঁড়গোড়ায় পৌঁছে দিতে রাজ্য সরকার আইন দপ্তরের উদ্যোগে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আইনমন্ত্রী তথ্য সহকারে জানান, সিপাহীজলা জেলার সোনামুড়া, খোয়াই জেলার খোয়াই এবং ধলাই জেলার আমবাসায় এই জেলা ও দায়রা জজ আদালতগুলি স্থাপন করা হয়েছে৷ তাছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত বিশালগড়ে খোলা হয়েছে৷ পারিবারিক বিরোধ দ্রত নিপত্তির জন্য বর্তমান রাজ্য সরকারের সময়ে আরও ৫টি ফ্যামিলি কোর্ট করা হয়েছে যা এতদিন ছিল ৩টি৷ বর্তমানে রাজ্যে মোট ফ্যামিলি কোর্টের সংখ্যা ৮টি৷ ফ্যামিলি কোর্টের জন্য ৪টি বিচারপতির পদ সৃষ্টি করা হয়েছে৷ ৪টি প্রিন্সিপাল কাউন্সিলারের পদও সৃষ্টি করা হয়েছে৷ তিনি বলেন, জনস্বার্থে গত ৫ বছরে ৭৬টি বিল বিধানসভায় আনা হয়েছে৷ সবকটি বিলকে আইনে পরিণত করা হয়েছে৷
সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী জানান, ধর্মনগর, বিলোনীয়া, খোয়াই, সাবম, সোনামুড়া, বিশালগড়ের জন্য অতিরিক্ত জেলা ও দায়রা জজের আরও ৬টি পদ সৃষ্টি করা হয়েছে৷ আগে ছিল ৭টি৷ তিনি জানান, হাই কোর্টের সাপোর্টিং স্টাফ’র জন্য ২৫৬টি পদ সৃষ্টি করা হয়েছে৷ রাজ্যে বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ৪০টি নতুন নোটারি দেওয়া হয়েছে৷ আগে ছিল ২৯টি৷ আইনমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে সুুপ্রিম কোর্টে ৫ জন আইনজীবী, হাইকোর্টে ৮ জন আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালতে ১৪ জন আইনজীবী, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে ৪৮ জন আইনজীবী, এক্সিকিউটিভ মেজিস্ট্রেট কোর্টে ৩৮ জন আইনজীবী, জভেনাইল কোর্টে ১৩ জন আইনজীবী এবং পসকো মামলা লড়াই’র জন্য ১১ জন আইনজীবী রয়েছে৷ এছাড়াও চিটফাণ্ড মামলা সরকারের পক্ষে ৮ জন আইনজীবী রয়েছে৷ তাছাড়া রয়েছে ৪২ জন প্যানেল আইনজীবী৷ রাজ্যে বিভিন্ন জেলা ও নিম্ন আদালতে ৬৪ জন প্যানেল আইনজীবীও রয়েছে৷
সাংবাদিক সম্মেলনে আইনমন্ত্রী আরও জানান, তিনি আরও জানান, বর্তমানে সুুপ্রিম কোর্টে ২৯৫ টি মামলা বিচারাধীন রয়েছে৷ তিনি জানান, ২০১৮ পর থেকে আজ পর্যন্ত সুুপ্রিম কোর্টে রাজ্য সরকারের বিপক্ষে ১৯১টি মামলা করা হয়েছে৷ এর মধ্যে রাজ্য সরকার ১৭টি মামলা জয়লাভ করেছে এবং ১০টিতে হার হয়েছে৷ মামলা বিচারাধীন রয়েছে ১৬০টি৷ এই ১৬০টির মধ্যে সুুপ্রিম কোর্ট রাজ্য সরকারের পক্ষে ৩৩টি মামলায় এবং সরকারের বিরুদ্ধে ৯টি মামলায় অর্ন্তবর্তী রায় দিয়েছে৷ রাজ্যে বর্তমান সরকার প্রতিষ্ঠার পূর্বে রাজ্য উচ্চ আদালতে বিচারাধীন মামলা ছিল ২৭৫৯ টি৷ এর মধ্যে বর্তমানে প্রায় ১ হাজার টি মামলা নিপত্তি হওয়ার ফলে এখন বিচারাধীন মামলা রয়েছে ১,৭৩৭টি৷ জেলা আদালত থেকে বিচার বিভাগীয় আদালত পর্যন্ত বিচারাধীন মামলা ছিল ১,০৭,০৮৯টি৷ বর্তমানে রয়েছে ৩৯,৪৭৯টি মামলা৷ গত ৫ বছরে ৪,৭৮০ জনকে ফ্রি লিগ্যাল এইড দেওয়া হয়েছে৷ ৬৯০টি ফ্রি লিগ্যাল সার্ভিস ক্যাম্পের আয়োজন করা হয়েছে৷ এতে উপক’ত হয়েছেন ২,৩২,০০০ জন নাগরিক৷ ৯টি লোক আদালত আয়োজন করা হয়েছে৷ এর মাধ্যমে ১১,২২২টি মামলার নিপত্তি হয়েছে৷ আইনমন্ত্রী জানান, ত্রিপুরা উচ্চ আদালতে ৫ বছরের বেশি পুরনো মামলা রয়েছে ১২টি৷ 

Releated Posts

পশ্চিমবঙ্গে বিজেপির জয় ‘ভয়মুক্তির সূচনা’, মন্তব্য মুখ্যমন্ত্রীর

আগরতলা, ৪ মে: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয়কে “ভয় ও আতঙ্কের রাজনীতি থেকে মুক্তি” বলে অভিহিত করলেন ত্রিপুরার…

ByByReshmi Debnath May 4, 2026

আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই : সাংসদ বিপ্লব

আগরতলা, ৪ মে : আমার কুন্ডলীতে হার নেই, বাংলায় এসেছি বিজেপির সরকার গড়তেই। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার…

ByByTaniya Chakraborty May 4, 2026

কালবৈশাখীর তাণ্ডবে ভেঙে চুরমার বসতঘর, বিপাকে পরিবার

আগরতলা, ৪ মে: প্রবল কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে গেল এক দরিদ্র পরিবারের স্বপ্নের বসতঘর। ঘটনাটি ঘটেছে সাব্রুমের হার্বাতলী…

ByByReshmi Debnath May 4, 2026

ধর্মনগরে জয়ী বিজেপি, ভোটারদের ধন্যবাদ জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৪ মে : ধর্মনগর উপনির্বাচনে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তীর বিপুল জয়ের পর রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা…

ByByTaniya Chakraborty May 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top