News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তুইসিন্দ্রাইয়ে দূর্ঘটনায় গুরুতর আহত দুই অটো যাত্রী
Image

তুইসিন্দ্রাইয়ে দূর্ঘটনায় গুরুতর আহত দুই অটো যাত্রী

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ ডিসেম্বর৷৷  অসম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় গুরুতর আহত ২৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন তুইসিন্দ্রাই বাড়ি ব্রিজ সংলগ্ণ এলাকা বৃহস্পতিবার বিকেলে৷ খবরে প্রকাশ, একটি তেল বোঝাই বুলেট গাড়ি ও যাত্রীবাহী অটোর মধ্যে সংঘর্ষে আহত হয় দুই জন৷  জানা গেছে, একটি তেল বোঝাই বুলেট গাড়ির সঙ্গে যাত্রীবাহী অটোর মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়৷ এতে অটোতে থাকা দুই আরোহী যথাক্রমে জন্টুস দেববর্মা ও যুদ্ধজিৎ দেববর্মা গুরুতরভাবে আহত হয়৷ ঘটনাটি পথ চলতি সাধারণ মানুষজন প্রত্যক্ষ করে ঘটনার খবর পাঠায় তেলিয়ামুড়া অগ্ণিনির্বাপক দপ্তরে৷ অগ্ণিনির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় থাকা দুই ব্যাক্তিকে উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে৷ সেখানে তাদের অবস্থা বেগতিক লক্ষ্য করে মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে৷

Releated Posts

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ জওয়ানদের জন্য ড্রোন সচেতনতা প্রদর্শনী, নিরাপত্তা জোরদারে উদ্যোগ আসাম রাইফেলসের

আগরতলা, ১২ জুন: আধুনিক প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার এবং ড্রোনভিত্তিক সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রস্তুতি বাড়াতে আগরতলা বিমানবন্দরে সিআইএসএফ…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ

আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…

ByByReshmi Debnath Jun 12, 2026

শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের

শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…

ByByReshmi Debnath Jun 12, 2026
Scroll to Top