News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিশুদেরকে আগামীদিনের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী
Image

শিশুদেরকে আগামীদিনের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷  শিশুরা হচ্ছে আগামীদিনের ভবিষ্যত৷ তাদেরকে আগামীদিনের সুুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে৷ আজ খোয়াই জেলার আমপুরায় জনজাতি শিশুদের (বালক) জন্য নবনির্মিত শিশুগৃহের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন৷ উল্লেখ্য, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের উদ্যোগে খোয়াইয়ের আমপুরায় এই শিশুগৃহটি নির্মাণ করা হয়েছে৷ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার সরকারি মুখ্য সচেতক বিধায়ক কল্যাণী রায়, বিধায়ক প্রশান্ত দেববর্মা, খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা, সহকারী সভাধিপতি হরিশংকর পাল, খোয়াই জেলার জেলাশাসক দিলীপ কুমার চাকমা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা মিতা মল এম এস, খোয়াই শিশু কল্যাণ সমিতির চেয়ারপার্সন দেবাশিস দেবনাথ প্রমুখ৷
উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ নবনির্মিত শিশুগৃহটি পরিদর্শন করেন৷ পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রী শিশুগৃহের আবাসিকদের সঙ্গে মতবিনিময় করেন৷ সেখানে মুখ্যমন্ত্রী বলেন, শিশুগৃহের আবাসিকরা যাতে খেলাধুলা করতে পারে সেজন্য দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ মুখ্যমন্ত্রী মতবিনিময়ের সময় শিশুদের কাছে থেকে তাদের পছন্দের খেলা সম্পর্কেও খোঁজখবর নেন৷ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন শিশুগৃহের সুুপারিনটেনডেন্ট ইনচার্জ ভাস্কর দেববর্মা৷
অনুষ্ঠানে অতিথিগণ শিশুদের মধ্যে সুকল কিট ও সোয়েটার বিতরণ করেন৷ ত্রিপুরা সিভিল সার্ভিস অফিসার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিশুদের এ সমস্ত সামগ্রী বিতরণ করা হয়৷ মতবিনিময় অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শিশুগৃহের আবাসিকদের মধ্যে এসটি ও পিআরটিসি সার্টিফিকেট প্রদান করেন৷ উল্লেখ্য, এই শিশুগৃহে বর্তমানে ৩৯ জন আবাসিক রয়েছে৷

Releated Posts

স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘিরে ফের উত্তাল কৈলাসহর, বাবুর বাজারে এসএফআই-এর বিক্ষোভ ও পথ অবরোধ

কৈলাসহর, ২৭ জুলাই: স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় ফের উত্তপ্ত হয়ে উঠল কৈলাসহর। মৃত্যুর প্রকৃত রহস্য উদঘাটন এবং দোষীদের…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

পুরোনো শত্রুতার জেরে পুকুরে কিটনাশক ঢেলে মাছ নিধনের অভিযোগ, প্রশাসনের দ্বারস্থ মৎস্যচাষী

আগরতলা, ২৭ জুলাই: পুরোনো শত্রুতার জেরে পরিকল্পিতভাবে একটি বাণিজ্যিক মাছের পুকুরে কিটনাশক ঢেলে বিপুল পরিমাণ মাছ মেরে ফেলার…

ByByReshmi Debnath Jul 27, 2026

ঘরের ভিতর থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য

আগরতলা, ২৭ জুলাই: দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজারের লাউগাং বড়ুয়া পাড়া এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য…

ByByTaniya Chakraborty Jul 27, 2026

১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল, এসডিএম-এর কাছে ডেপুটেশন তপশিলী জাতি সমন্বয় সমিতির

ধর্মনগর, ২৭ জুলাই: ১০ দফা দাবিতে ধর্মনগরে মিছিল করে মহকুমা শাসকের (এসডিএম) কাছে গণডেপুটেশন প্রদান করল ত্রিপুরা তপশিলী…

ByByTaniya Chakraborty Jul 27, 2026
Scroll to Top