News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সুকলের বাউন্ডারি নেই, পানীয় জলের সমস্যা, কৈলাসহরে পথ অবরোধ করে প্রতিবাদ জানাল ছাত্রছাত্রীরা
Image

সুকলের বাউন্ডারি নেই, পানীয় জলের সমস্যা, কৈলাসহরে পথ অবরোধ করে প্রতিবাদ জানাল ছাত্রছাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ কৈলাসহর বরখলা মাধ্যমিক বিদ্যালয়ের বেহাল অবস্থা৷ নেই পর্যাপ্ত পরিমাণে শিক্ষক৷ নেই সুকলের বাউন্ডারি এবং পানীয় জলের বিরাট সংকট৷ বুধবার সুকলের ছাত্রছাত্রীরা একপ্রকার বাধ্য হয়ে এলাকায় পথ অবরোধ করে৷ পথ অবরোধ ৩ ঘন্টা চলার পর ঘটনাস্থলে এসে পৌঁছান সুকল ইন্সপেক্টর বেণীমাধব চক্রবর্তী৷ পরবর্তী সময় সুকল ইন্সপেক্টর এর আশ্বাসে আশ্বস্ত হয়ে পথ অবরোধ মুক্ত করে নেয় ছাত্র-ছাত্রীরা৷ ছাত্র-ছাত্রীরা অভিযোগ করে বলে যে বিদ্যালয়ে পঠন পাঠন ঠিকভাবে হচ্ছে না৷ ছাত্রছাত্রীরা সুকলের অফিস রুমে গিয়ে শিক্ষক-শিক্ষিকাদের ডেকে এনে ক্লাস করাতে হচ্ছে৷  আরো গুরুতর অভিযোগ করে যে বিদ্যালয়ে একজন অংক বিষয়ের শিক্ষক রয়েছেন৷ উনি ক্লাসে এসে  গল্প গুজব করে কাটিয়ে দেন৷  সুকলের ছাত্র-ছাত্রীরা একপ্রকার বাধ্য হয়ে এলাকায় পথ অবরোধ করে৷ টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷ সুকল ইন্সপেক্টর বেণীমাধব চক্রবর্তী  আশ্বাস দেন যে, সুকলের বাউন্ডারি নির্মাণের কাজ শুরু করা হবে৷  পাশাপাশি পানীয় জলের যে বিষয়টি রয়েছে সেটিও তিনি খতিয়ে দেখবেন৷ পাশাপাশি দ্রুত সমাধানের চেষ্টা চালিয়ে যাবেন৷ ওনার আশ্বাস পেয়ে  পথ অবরোধ মুক্ত করে নেয় সুকলের ছাত্রছাত্রীরা৷

Releated Posts

পুলিশের সদর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ এসএফআই-র

আগরতলা, ১২ মে : নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং বিশালগড়ে বাম কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে মঙ্গলবার…

ByByReshmi Debnath May 12, 2026

শিক্ষকের দাবিতে কাঞ্চনমালা এসবি স্কুলে বিক্ষোভ, গেটে তালা ঝুলিয়ে ধর্নায় ছাত্র-ছাত্রীরা

আগরতলা, ১২ মে : শিক্ষকের অভাব ও পরপর শিক্ষক বদলির প্রতিবাদে মঙ্গলবার পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলী বিদ্যালয় পরিদর্শকের…

ByByReshmi Debnath May 12, 2026

ত্রিপুরায় জাইকা মিশনের পর্যালোচনা, জীবিকা ও পরিবেশ পুনরুদ্ধার প্রকল্পে জোর

আগরতলা, ১২ মে : ত্রিপুরায় চলমান জাইকা সহায়তাপ্রাপ্ত “এসসিএটিএফওআরএম” প্রকল্পের আওতায় সম্প্রদায়ভিত্তিক জীবিকা উন্নয়ন ও পরিবেশ পুনরুদ্ধারমূলক কার্যক্রম…

ByByReshmi Debnath May 12, 2026

চিল্ড্রেন হোম থেকে পালিয়ে বিশ্রামগঞ্জে পৌঁছাল তিন নাবালিকা, ক্ষোভ এলাকাবাসীর

বিশ্রামগঞ্জ, ১২ মে:  উদয়পুরের কাঁকড়াবন থানার অন্তর্গত শালগড়া এলাকার আলোর দিশারী চিল্ড্রেন হোম থেকে পালিয়ে যাওয়া তিন নাবালিকাকে…

ByByReshmi Debnath May 12, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top