News Flash

Image

করিমগঞ্জে ২১তম বইমেলার উদ্বোধন

করিমগঞ্জ (অসম), ৩০ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জে ২১তম বইমেলার উদ্বোধন । হল আজ বুধবার ফিতা কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব ।

বইমেলা আমাদের সভ্যতার ধারাবাহিকতা রক্ষা করে। মূল্যবোধ ও নৈতিকতার সংরক্ষণে, ব্যক্তি সমাজ ও ব্যক্তির মুক্তি সাধনে, মানুষের জীবনের লক্ষ্য সাধনে, ব্যক্তি মনের সর্বপ্রকার তুচ্ছতা সংকীর্ণতাকে উন্নত ও উচ্চতর ভাবলোকে প্রতিষ্ঠা করতে বই মেলার জুড়ি নাই বই তো পড়েছি বলেই আমরা বঞ্চিম চন্দ্রের বন্দে মাতরম জানতে পেরেছি । বই দেশ বা জাতির উন্নত করতে মুখ্য ভূমিকা পালন করে তাই বলছি বই এর ভূমিকা অলনীয়। তাই বলতে পারি কেনো জাতির মানসিক বিকাশ ও সমৃদ্ধিতে বই বা সাহিত্য চর্চার কোনও বিকল্প নেই । করিমগঞ্জ বই মেলার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন পুরপতি রবীন্দ্র দেব।

গল্প কবিতা উপন্যাসের মধ্যেই বইমেলা বা বই শেষ নয় বই হচ্ছে একটি ভান্ডার আমরা তা থেকে আমাদের তথ্য সংগ্রহ করি । বইমেলা এবং বইকে বাঁচিয়ে রাখতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে নতুবা ইতিহাস সংস্কৃতি শিল্প সংকটের মুখে পড়বে। বুধবার করিমগঞ্জ বইমেলার সূচনা পর্বে মৃন্ময় রায়ের পৌরহিত্যে সভায় মুখ্য অতিথি হিসেবে বক্তব্য রাখতে গিয়ে নিজের অভিমত ব্যক্ত করেন বাংলাদেশের স্বাস্থ্য একাডেমী পুরস্কারপ্রাপ্ত শাকুর মজিদ ।

বিধায়ক কমলাক্ষ দে পূরকায়স্থ বলেন, বই না থাকলে আমাদের শিল্প-সংস্কৃতি থাকবে না তাই এই বইমেলা কে বাঁচিয়ে রাখতে হবে। সকলকে বই কিনার আবেদন জানান কারণ বই আমাদের জ্ঞান বৃদ্ধির পাশাপাশি ইতিহাস সংরক্ষণের একমাত্র হাতিয়ার ।

বক্তব্য রাখেন করিমগঞ্জ জেলাশাসক মৃদুল যাদব, কাছাড় ক্যান্সার হাসপাতালের চিকিৎসক তথা পদ্মশ্রী ডঃ রবি কান্নান, প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি তথা নববার্তা সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, করিমগঞ্জ কো-অপারেটিভ সোসাইটির চেয়ারম্যান সুব্রত দেব প্রমূখ । প্রাসঙ্গিক বক্তব্য রাখেন বইমেলা সম্পাদক গৌতম চক্রবর্তী ।

Releated Posts

দুর্গাপুজোর উপহার, অক্টোবরে অরুণোদয় প্রকল্পের ভাতা বাড়িয়ে ১,৫০০ টাকা করল অসম সরকার

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): দুর্গাপুজোর আগে অসমের মহিলাদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

দীনদয়াল উপাধ্যায়কে শ্রদ্ধা অসমের মুখ্যমন্ত্রীর, শাসনব্যবস্থায় এখনও পথ দেখায় ‘অন্ত্যোদয়’

গুয়াহাটি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে ‘অন্ত্যোদয়’ দর্শনের গুরুত্ব তুলে ধরলেন অসমের মুখ্যমন্ত্রী…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top