News Flash

  • Home
  • দিনের খবর
  • হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে শীতবস্ত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চালক
Image

হিঙ্গলগঞ্জ বিডিও অফিস থেকে শীতবস্ত্র নিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত চালক

হিঙ্গলগঞ্জ, ২৯ নভেম্বর (হি. স.) : বিডিও অফিস থেকে হিঙ্গলগঞ্জের সামশেরনগরে আসার পথে দুর্ঘটনার কবলে পড়ল শীতবস্ত্র বোঝাই গাড়ি। দুর্ঘটনায় আহত হয়েছেন ম্যাটাডোরের চালক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে।

এদিন সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ হাজার শীতবস্ত্র বিতরণের কথা ছিল। কিন্তু সেগুলি সভামঞ্চের আশপাশে কোথাও ছিল না। আর এতেই মেজাজ হারান মুখ্যমন্ত্রী। নির্দেশ দেন, সেগুলি নিয়ে আসার জন্য। দ্রুত কিছু শীতবস্ত্র পৌঁছেও যায় সভামঞ্চে। মুখ্যমন্ত্রী সেখান থেকে চলে যাওয়ার পরেও

যে শীতবস্ত্রগুলি হিঙ্গলগঞ্জ বিডিও অফিসে রাখা ছিল, সেগুলি একটি ছোট ম্যাটাডোর গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছিল সামশেরনগরের দিকে। আর সেই সময়েই ঘটে দুর্ঘটনা। শীতবস্ত্র বোঝাই ওই ম্যাটাডোরটি সোজা গিয়ে ধাক্কা মারে একটি বিদ্যুতের খুঁটিতে। দুর্ঘটনাটি ঘটেছে হিঙ্গলগঞ্জ ঘোষপাড়ার হাসনাবাদ-লেবুখালী রোডের পাশে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি দ্রুত গতিতে থাকার কারণে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। দুর্ঘটনায় আহত হয়েছেন ওই ম্যাটাডোরের চালক। বেশ কিছু শীতবস্ত্রও উল্টে পড়ে যায় গাড়ি থেকে। পরে হিঙ্গলগঞ্জ থানার পুলিশ ও এলাকার মানুষজন গিয়ে ওই আহত চালককে উদ্ধার করেন। মালপত্রগুলি উদ্ধার করার চেষ্টা চলছে।

Releated Posts

বুদ্ধ পূর্ণিমায় অহিংসা ও শান্তির বার্তা, গৌতম বুদ্ধের শিক্ষাকে স্মরণ করলেন রাহুল গান্ধী

নয়াদিল্লি, ১ মে(আইএএনএস): বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে মহাত্মা রাহুল গান্ধী গৌতম বুদ্ধের শিক্ষা ও দর্শনকে মানবজাতির…

ByByTaniya Chakraborty May 1, 2026

রাজস্থানে জনগণনা ২০২৭ শুরু, স্ব-নথিভুক্তির মাধ্যমে উদ্বোধন করলেন রাজ্যপাল

জয়পুর, ১ মে(আইএএনএস): রাজস্থানে জনগণনা ২০২৭-এর প্রথম পর্যায়ের আনুষ্ঠানিক সূচনা করলেন রাজ্যপাল হরিভাউ বাগড়ে। শুক্রবার লোক ভবনে স্ব-নথিভুক্তি…

ByByTaniya Chakraborty May 1, 2026

উত্তরপ্রদেশে ঝড়-বৃষ্টিতে ২ দিনে ২৪ জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত বহু এলাকা; সহায়তার আশ্বাস যোগীর

লখনউ, ১ মে (আইএএনএস):   প্রবল ঝড়, ভারী বৃষ্টি এবং বজ্রপাতের জেরে গত দুই দিনে উত্তরপ্রদেশ জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি…

ByByTaniya Chakraborty May 1, 2026

‘অপারেশন সিঁদুর’ সন্ত্রাসের বিরুদ্ধে কূটনৈতিক বক্তব্য থেকে সরাসরি পদক্ষেপে রূপান্তরের বার্তা: রাজনাথ সিং

নয়াদিল্লি, ৩০ এপ্রিল (আইএএনএস): ‘অপারেশন সিঁদুর’-এর মাধ্যমে ভারত বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়েছে যে, সন্ত্রাসবাদী হামলার ক্ষেত্রে এখন আর…

ByByNews Desk Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top