News Flash

  • Home
  • দেশ
  • ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরই সবচেয়ে হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরে : সঞ্জয় রাউত
Image

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরই সবচেয়ে হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরে : সঞ্জয় রাউত

মুম্বই, ২৯ নভেম্বর (হি.স.): বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন শিবসেনার সাংসদ সঞ্জয় রাউত। মঙ্গলবার তিনি দাবি করে বলেছেন, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবির পরই সবচেয়ে হত্যাকাণ্ড ঘটেছে কাশ্মীরে। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে শিবসেনার রাজ্যসভার এই সাংসদ বলেছেন, “এক পক্ষ অন্য পক্ষের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে। একটি দল ও সরকার প্রচারে ব্যস্ত ছিল। কিন্তু, কাশ্মীরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে এই ছবির পর। কাশ্মীরি পণ্ডিত, নিরাপত্তা কর্মীকে হত্যা করা হয়েছে।”

উল্লেখ্য, ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবি প্রসঙ্গে গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অন্যতম জুরি ইসরায়েলের নাদাভ লাপিড বলেছেন, এই ছবি দেখে তিনি অত্যন্ত বিরক্ত এবং হতবাক। এ প্রসঙ্গে সঞ্জয় রাউত বলেছেন, “তখন এই কাশ্মীর ফাইলসের লোকেরা কোথায় ছিল? কাশ্মীরি পণ্ডিতদের সন্তানরাও আন্দোলন করছিল, তখন তাঁরা কোথায় ছিলেন? তখন কেউ এগিয়ে আসেনি, কাশ্মীর ফাইল ২.০-এর পরিকল্পনাও নেই-সেটাও তৈরি করুন।”

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top