News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আপডেট : নিখোঁজ মহিলার বাড়ির পাশেই অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, স্বামী সহ পরিবারের পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ
Image

আপডেট : নিখোঁজ মহিলার বাড়ির পাশেই অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার, স্বামী সহ পরিবারের পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ

আগরতলা, ২৮ নভেম্বর (হি. স.) : কয়েক মাস যাবত নিখোঁজ ছিলেন মহিলা। আজ বাড়ি থেকে সামান্য দূরে নির্জন স্থানে তাঁর অর্ধ নগ্ন মৃতদেহ উদ্ধার হয়েছে। গতকাল রাতে ওই মহিলার বাড়িতে প্রচন্ড হৈ চৈ শুনেছেন স্থানীয় মানুষ। তাই, পুলিশ তাঁর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছিল। প্রাথমিক তদন্তের পর মৃতার স্বামী সহ পাঁচজনকে পুলিশ গ্রেফতার করেছে।

ধর্মনগর থানাধীন মঙ্গলখালি ৩নং ওয়ার্ড এলাকার বাসিন্দা অজয় চন্দ্র মহিষ্যদাসের স্ত্রী লক্ষ্মী রাণী মহিষ্যদাসের(৪১) মৃতদেহ উদ্ধারের ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। গতকাল রাতে তিনি বাড়ি ফিরেছিলেন বলে এলাকাবাসী অনুমান করছেন। ফলে, সন্দেহের তীর মৃতার স্বামীর দিকেই ছিল। কারণ, কয়েকমাস নিখোঁজ থাকার পর বাড়ি ফিরতেই খুন হয়েছেন মহিলা, এমনটা মনে করা হচ্ছে।  

পরকীয়ায় আসক্তিতেই ঘর ছেড়েছিলেন তিন সন্তানের জননী লক্ষ্মী রাণী মহিষ্যদাস, এমনটাই তাঁর স্বামী আক্ষেপ করে বলেছেন। তিনি বলেন, কয়েক মাস ধরে নিখোঁজ ছিলেন তাঁর স্ত্রী। অনেক খুঁজেও তাঁকে না পেয়ে ধর্মনগর থানায় নিখোঁজ ডায়েরি করেছিলেন। কিন্তু, পুলিশ তাঁর স্ত্রীর কোন খোঁজ পায়নি। তিনি বলেন, প্রেমিকের সাথে পালিয়ে ধর্মনগর গেছেন এমন খবর জানতে পেরেছিলেন। সেই সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, তাঁর স্ত্রীকে খুন করে পালিয়ে গেছে প্রেমিক। কিন্তু, মহিলার বাড়ি থেকে সামান্য দূরে অর্ধ নগ্ন অবস্থায় মৃতদেহ উদ্ধারে সন্দেহ দেখা দিয়েছে।

ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা বলেন, আজ সকাল সাড়ে সাতটা নাগাদ ছাগল চড়াতে গিয়ে ওই মহিলার অর্ধ নগ্ন মৃতদেহ দেখতে পান স্থানীয় মানুষ। সঙ্গে সঙ্গে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গেছে। ফরেন্সিক এবং ডগ স্কোয়াড ঘটনাস্থল পরিদর্শন করেছে। তিনি জানান, মৃতদেহের আশেপাশে পৃথক স্থান থেকে মহিলার জুতা, টাকার ব্যাগ এবং কাপড় পাওয়া গিয়েছে। মৃতদেহ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তিনি বলেন, ঘটনাস্থল সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। এখন ময়না তদন্তের এবং ফরেন্সিক রিপোর্ট না আসা পর্যন্ত ওই ঘটনা সম্পর্কে নিশ্চিতভাবে কিছুই বলা সম্ভব নয়। তবে, স্থানীয় মানুষের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রাথমিকভাবে মৃতার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিকের কথায়, গতকাল রাতে প্রতিবেশীরা মৃতার বাড়িতে প্রচন্ড হৈ চৈ শুনতে পেয়েছেন। তবে, ওই হৈ হট্টগোলে মহিলা ছিলেন কিনা তা প্রতিবেশীরা নিশ্চিতভাবে বলতে পারেননি। তাই, ওই খুনের ঘটনায় রহস্য অনেকটাই বেড়েছে। তবে, প্রাথমিক তদন্তের পর মৃতার স্বামী সহ পরিবারের পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।তিনি বলেন, মৃতার স্বামী অজয় চন্দ্র মহিষ্যদাস, দুই ভাসুর পুতুল মহিষ্যদাস ও অধীর মহিষ্যদাস এবং দুই ভাসুরের পুত্র কৃষাণ মহিষ্যদাস ও অনিমেষ মহিষ্যদাসকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভারতীয় ফৌজদারী দন্ডবিধি ৩০২ ও ১২০(বি) ধারায় মামলা গ্রহণ করা হয়েছে। তাদের আগামীকাল আদালতে সোপর্দ করা হবে। 

Releated Posts

ত্রিপুরা সরকার ও এনএসই-র মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর, আর্থিক সচেতনতা ও শিল্পোন্নয়নে নতুন দিগন্ত: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৮ জুলাই: রাজ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি, বিনিয়োগের সুযোগ সম্প্রসারণ এবং শিল্প ও ব্যবসার জন্য মূলধন সংগ্রহ সহজ…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

অবৈধভাবে ভারতে প্রবেশ: পাকিস্তানি বৃদ্ধাকে দুই বছরের কারাদণ্ড, ১০ হাজার জরিমানা

আগরতলা, ২৮ জুলাই: বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে ৬৫ বছর বয়সী এক পাকিস্তানি মহিলাকে…

ByByTaniya Chakraborty Jul 28, 2026

চুরাইবাড়িতে ডিমবোঝাই লরি থেকে ৩ কোটি টাকার এসকফ সিরাপ উদ্ধার, গ্রেপ্তার চালক

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৭ জুলাই: ত্রিপুরায় প্রবেশের মুখে শ্রীভূমি জেলার চুরাইবাড়ি ওয়াচপোস্টে পুলিশের অভিযানে ডিমবোঝাই একটি লরি থেকে…

ByByReshmi Debnath Jul 27, 2026

বিরোধীরা মানুষকে বিভ্রান্ত করার রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ জুলাই: রাজ্যে বিরোধীদের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন অভিযোগের তীব্র সমালোচনা করে তাদের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Jul 27, 2026
Scroll to Top