News Flash

  • Home
  • খেলা
  • অনূর্ধ্ব-‌২৫ :‌ পাঞ্জাব, মিজোরামের পর মঙ্গলবার অন্ধ্র জয়ের লক্ষ্যে ত্রিপুরা
Image

অনূর্ধ্ব-‌২৫ :‌ পাঞ্জাব, মিজোরামের পর মঙ্গলবার অন্ধ্র জয়ের লক্ষ্যে ত্রিপুরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। টানা দুই ম্যাচে জয়ের পর আগামীকাল অন্ধ্রের মুখোমুখি হতে চলেছে ত্রিপুরা। অনূর্ধ্ব-‌২৫ একদিবসীয় ক্রিকেটে। তিরুবন্তপূরমের কে সি এ মাঠে হবে ম্যাচটি। আপাতত দুদলই ৪ টি করে ম্যাচ খেলে ২ টি ম্যাচে জয়লাভ করে ৮ পয়েন্ট নিয়ে নিয়েছে। তবে রান রেটে অন্ধ্র থেকে এগিয়ে রয়েছে ত্রিপুরা। এ অবস্থায় আগামীকাল মুখোমুখি হবে দু’দল। সোমবার হালকা অনুশীলন সেরে নেন ত্রিপুরার ক্রিকেটাররা। অন্ধ্র জয় নিয়ে আশাবাদী ত্রিপুরার শিবির। দুর্বল মিজোরামকে সহজেই পরাজিত করে শ্রীদাম দের মনোবল অনেকটাই বেড়ে গেছে। সেই মনোবলকে পূজি করেই আগামীকাল জয়ের হ্যাটট্রিক করতে চাইছেন শঙ্কর পাল-‌রা। কাজটা কিছুটা কঠিন হলেও অসম্ভব নয়, তা মনে প্রাণে বিশ্বাস করেন ত্রিপুরার টিম ম্যানেজমেন্ট। তবে জয় পেতে হলে দলের ব্যাটসম্যানদের গুরু দায়িত্ব নিতেই হবে। এবারের আসরে তেমনভাবে জ্বলে উঠতে পারেননি ত্রিপুরার ব্যাটসম্যান-‌রা। বিশেষ করে দলনায়ক শ্রীদাম পাল। তাই অন্ধ্র জয় করতে হলে দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদেরই। মিজোরাম ম্যাচের দলই আগামীকাল রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে ত্রিপুরা দলের। তবে টসে জয়লাভ করলে কী নেবে তা আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সম্ভবত:‌ টসে জয়লাভ করলে ত্রিপুরা প্রথমে ফিল্ডিং নেবে। এদিন অনুশীলনেও নেটে ব্যাটসম্যানদের গুরুত্ব দেন কোচ জয়ন্ত দেবনাথ।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top