News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলকে সামনে রেখে এগিয়ে চলো’র প্রস্তুতি শুরু মঙ্গলবার
Image

লীগ ফুটবলকে সামনে রেখে এগিয়ে চলো’র প্রস্তুতি শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। দ্বিমুকুট জয় করার স্বপ্ন মাথায় রেখেই আগামীকাল থেকে অনুশীলনে নেমে পড়বেন সুজিৎ হালদারের তত্বাবধানে এগিয়ে চলো সঙ্ঘের ফুটবলাররা। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ডের মুখোমুখি হবে এগিয়ে চলো সঙ্ঘ। ৪ ডিসেম্বর হবে ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুপুর আড়াইটায়। ওই ম্যাচের আগে শক্তি বাড়াতে চলেছে সদ্য শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘ। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা কালিংপং থেকে দেবাশিষ রাই। এছাড়া মাঝমাঠের একজন ফুটবলারও আসতে পারেন বলে ক্লাব সূত্রে খবর। দেবাশিষ যোগ দিলে  দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন মেলারমাঠের ওই ক্লাবের কর্তারা। প্রসঙ্গত:‌ গেলোবারের শিল্ড জয়ী ওই দল এবারও শিল্ড জয় করেছে। রবিবার ফাইনালে ফরোয়ার্ড ক্লাবকে ২-‌১ গোলে পরাজিত করে সেরার শিরোপা দখল করে নেন সুজিৎ হালদারের ছেলেরা। দল  চ্যাম্পিয়ন হলেও তেমন উচ্ছাসে গা ভাসাননি ক্লাব কর্তা থেকে ফুটবলাররা। সবার লক্ষ্য দ্বিমুকুট জয় করেই যাবতীয় উচ্ছাস করতে। তাই রবিবার রাতে সাদা মাটা ভাবেই বিজয়োৎসব পালন করা হয়। ফুটবলাররাও এবার প্রতিজ্ঞাবদ্ধ দলকে দ্বিমুকুট এনে দিতে। এখন দেখার শেষ পরিনতি কী হয়। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই কোচের নির্দেশে আগামীকাল থেকে শুরু হয়ে যাবে কঠোর অনুশীলন।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top