News Flash

  • Home
  • খেলা
  • লীগ ফুটবলকে সামনে রেখে এগিয়ে চলো’র প্রস্তুতি শুরু মঙ্গলবার
Image

লীগ ফুটবলকে সামনে রেখে এগিয়ে চলো’র প্রস্তুতি শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। দ্বিমুকুট জয় করার স্বপ্ন মাথায় রেখেই আজ থেকে অনুশীলনে নেমে পড়বেন সুজিৎ হালদারের তত্বাবধানে এগিয়ে চলো সঙ্ঘের ফুটবলাররা। ‘‌শ্যাম সুন্দর কোং জুয়েলার্স’‌ চন্দ্র মেমোরিয়াল লিগ ফুটবলে নিজেদের প্রথম ম্যাচে ফরোয়ার্ডের মুখোমুখি হবে এগিয়ে চলো সঙ্ঘ। ৪ ডিসেম্বর হবে ম্যাচটি। উমাকান্ত মিনি স্টেডিয়ামে দুপুর আড়াইটায়। ওই ম্যাচের আগে শক্তি বাড়াতে চলেছে সদ্য শিল্ড জয়ী এগিয়ে চলো সঙ্ঘ। দলের সঙ্গে যোগ দেওয়ার কথা কালিংপং থেকে দেবাশিষ রাই। এছাড়া মাঝমাঠের একজন ফুটবলারও আসতে পারেন বলে ক্লাব সূত্রে খবর। দেবাশিষ যোগ দিলে  দলের আক্রমণভাগ আরও শক্তিশালী হয়ে উঠবে বলে বিশ্বাস করেন মেলারমাঠের ওই ক্লাবের কর্তারা। প্রসঙ্গত:‌ গেলোবারের শিল্ড জয়ী ওই দল এবারও শিল্ড জয় করেছে। রবিবার ফাইনালে ফরোয়ার্ড ক্লাবকে ২-‌১ গোলে পরাজিত করে সেরার শিরোপা দখল করে নেন সুজিৎ হালদারের ছেলেরা। দল  চ্যাম্পিয়ন হলেও তেমন উচ্ছাসে গা ভাসাননি ক্লাব কর্তা থেকে ফুটবলাররা। সবার লক্ষ্য দ্বিমুকুট জয় করেই যাবতীয় উচ্ছাস করতে। তাই রবিবার রাতে সাদা মাটা ভাবেই বিজয়োৎসব পালন করা হয়। ফুটবলাররাও এবার প্রতিজ্ঞাবদ্ধ দলকে দ্বিমুকুট এনে দিতে। এখন দেখার শেষ পরিনতি কী হয়। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতেই কোচের নির্দেশে আজ থেকে শুরু হয়ে যাবে কঠোর অনুশীলন।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top