News Flash

  • Home
  • খেলা
  • অভিনব সৃষ্টি : সাবানে তৈরি বিশ্বকাপের রেপ্লিকা
Image

অভিনব সৃষ্টি : সাবানে তৈরি বিশ্বকাপের রেপ্লিকা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ফুটবল জ্বরে আক্রান্ত এখন সারা বিশ্ব। ত্রিপুরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। শিক্ষকতার কাজে নিয়োজিত, ছাত্র-ছাত্রীদের পড়াশুনাতে ব্যস্ত থাকার পাশাপাশি গায়ে মাখার সাবান দিয়ে তৈরি করে ফেলেছেন বিশ্বকাপের রেপ্লিকা। বহুমুখী প্রতিভাসম্পন্ন শিক্ষকের নাম সমীরণ দে। হাঁফানিয়া স্কুলের শিক্ষক। ছোটবেলা থেকেই এ ধরনের সৃজনশীল ক্রিয়াকলাপে মনোনিবেশ করে দীর্ঘ সময় কাটাতেন। ৮.৫ সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট বিশ্বকাপের রেপ্লিকা তৈরি করে সদ্য মাত করে দিয়েছেন। পেশাদারী কোন প্রশিক্ষণ নেন নি। শখ থেকে এসব কিছুর করা। ২০১৭তে শিশু বিহার স্কুলে পূজিত সরস্বতী মূর্তিও তিনি গড়েছিলেন। যা এখন সুরক্ষিত রয়েছে ওই স্কুলের প্রধান শিক্ষকের রুমে।  ২০১৪ সালে কাঠের গুঁড়ো এবং সিমেন্ট দিয়ে বিশ্বকাপের রেপ্লিকা বানিয়ে অনেকেই অবাক করেছিলেন। নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের প্রাক্তন শিক্ষক সুধাংশু ভূষণ দে-র সুযোগ্য পুত্র সমীরন দে’র এ ধরনের সৃষ্টিশীল ক্রিয়াকলাপ সত্যিই বেশ প্রশংসার দাবি রাখে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top