News Flash

  • Home
  • খেলা
  • আসাম রাইফেলসের উদ্যোগে কৈলাসহরে প্রীতি ভলিবল
Image

আসাম রাইফেলসের উদ্যোগে কৈলাসহরে প্রীতি ভলিবল

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৮ নভেম্বর।। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় অনুষ্ঠিত হয়েছে প্রীতি ভলিবল ম্যাচ।  ঊনকোটি জেলার ফটিকরায়ের রাধানগর এলাকায় অবস্থিত ২৯নং ব্যাটেলিয়ন আসাম রাইফেলের উদ্যোগে। ক্যাম্পের মাঠে স্থানীয় যুবকদের নিয়ে প্রীতি ভলিবল ম্যাচ অনুস্ঠিত হয়েছে। প্রীতি এই ভলিবল ম্যাচ দেখতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ২৯নং ব্যাটেলিয়নের কমানডেন্ট কর্নেল নিলেশ ভরদ্বাজ সহ অন্যান্য আধিকারিকরা। মুলত নিজেদেরকে সবসময় শারীরিক ভাবে সুস্থতা রাখার জন্যই এই ধরনের উদ্যোগ বলে আসাম রাইফেলের আধিকারিকরা জানান। তাছাড়া ২৯ নং আসাম রাইফেল ব্যাটেলিয়ন বরাবরই খেলাধুলা সহ বিভিন্ন সামাজিক কাজ করে থাকে।২৪ নভেম্বর মেডিকেল ক্যাম্প করে ৫০০জন সাধারণ মানুষের শারীরিক পরীক্ষা নীরিক্ষা করে বিনামূল্যে ঔষধ পত্রও দেওয়া হয়েছিলো। আগামী দিনেও এভাবে ভলিবল,  ফুটবল, ক্রিকেট সহ অন্যান্য খেলাধুলা ধারাবাহিক ভাবে করানো হবে বলে আধীকারিকরা জানান। সোমবার প্রীতি ভলিবল ম্যাচ দেখতে আসাম রাইফেলের কর্মী সহ সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top