News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিকেশ মহিলা-সহ তিন মাওবাদী, মিলল আগ্নেয়াস্ত্র
Image

ছত্তিশগড়ের বিজাপুরে এনকাউন্টারে নিকেশ মহিলা-সহ তিন মাওবাদী, মিলল আগ্নেয়াস্ত্র

রায়পুর, ২৬ নভেম্বর (হি.স.) : ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদী নিকেশ অভিযানে বড়সড় সাফল্য পেল সুরক্ষা বাহিনী। মাওবাদী অধ্যুষিত বিজাপুর জেলায় সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ জওয়ানদের যৌথ অভিযানে নিকেশ হয়েছে তিন মাওবাদী, নিহত মাওবাদীদের মধ্যে একজন মহিলা। বিজাপুর জেলার মিরতুর থানার অন্তর্গত পোমারা জঙ্গলে শনিবার সকালে এনকাউন্টার চলে। এনকাউন্টারস্থল থেকে উদ্ধার হয়েছে ৩০৩-রাইফেল, ৩১৫-রাইফেল ও মাসকেট।

বিজাপুরের পুলিশ সুপার অঞ্জনিয়া ভার্শনেই জানিয়েছেন, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় পোমারা জঙ্গলে লুকিয়ে রয়েছে কমপক্ষে ৪০ জন মাওবাদী। সেই খবর পাওয়ার পর শুক্রবার সন্ধ্যায় অ্যান্টি-নকশাল অভিযানে নামে সিআরপিএফ, ডিআরজি ও এসটিএফ। শনিবার সকাল ৭.৩০ থেকে ৭.৪৫ মিনিটের মধ্যে মাওবাদীদের সঙ্গে সুরক্ষা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। সেই গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে ৩ মাওবাদীর। এনকাউন্টারে নিহত মাওবাদীদের মধ্যে একজন মহিলা রয়েছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top