News Flash

  • Home
  • খেলা
  • রাখাল শীল্ড খেতাবি লড়াইয়ে রবিবার এগিয়ে চলো – ফরোয়ার্ডের ডার্বি ম্যাচ
Image

রাখাল শীল্ড খেতাবি লড়াইয়ে রবিবার এগিয়ে চলো – ফরোয়ার্ডের ডার্বি ম্যাচ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। মহারণ আগামীকাল। রাখাল শিল্ড নকআউট ফুটবল প্রতিযোগিতার। খেতাব নির্ণায়ক ম্যাচে গেলোবারের চ্যাম্পিয়ন এগিয়ে চলো সঙ্ঘ খেলবে গেলোবারের রানার্স ফরোয়ার্ড ক্লাবের বিরুদ্ধে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে আগামীকাল দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি। মহারণে মাঠে নামার আগে দুদলই শনিবার শেষ প্রস্তুতি সেরে নেয়। দুদলই প্রায় সমশক্তিসম্পন্ন। তাই ফাইনালে কোনও দলকেই তেমন এগিয়ে রাখা যাচ্ছে না। যে দলের মাঝমাঠের ফুটবলাররা আগামীকাল বল নিজেদের দখলে রাখতে পারবে সেই দলই খেতাব জয় করে মাঠ ছাড়বে বলে মনে করছেন ফুটবলপ্রেমীরা। তবে ফরোয়ার্ডকে আগামীকাল নজরে রাখতে হবে বিদেশী ফুটবলার মোস্তাফাকে। লালবাহাদুর ম্যাচে খোকন সাহা-‌র মুখের গ্রাস কেড়ে নিয়েছিলেন একাই মোস্তাফা। নিজে গোল না করলেও মাঝমাঠ থেকে গোটা দলকে কার্যত অক্সিজেন জুগিয়েছেন মোস্তাফা। তাই ওই বিদেশী ফুটবলারটিকে আটকানোর জন্য বিশেষ ছক কষতে হবে আগামীকাল ফরোয়ার্ড কোচ সুভাষ বসুকে। তা ভালো করেই জানেন ময়দানের লাকি কোচ। খেতাব নিজেদের দখলে রাখতে মরিয়া এগিয়ে চলো কোচ সুজিৎ হালদার বলেন,”আমাদের যা শক্তি ছেলেরা যদি নিজেদের খেলাটা খেলতে পারে তাহলে জয় পাবোই। চাইছি ছেলেদের থেকে সেরা খেলাটা বের করে আনতে। আশাকরি হতাশ করবে না। জয় পেয়েই মাঠ ছাড়বে”। ফাইনাল ম্যাচে আন্ডার ডগ হিসাবেই মাঠে নামবে ফরোয়ার্ড ক্লাব। কোচ সুভাষ বসু-‌র‌ কথা বার্তায়ও তা স্পষ্ট। তবে শেষ মিনিট পর্যন্ত বিপক্ষকে সহজে জয় পেতে দেবে না, তা দৃঢ়তার সঙ্গেই বলেন সুভাষ। বিপক্ষ দলের সেরা ফুটবলার মোস্তাফাকে আটকানোরও ছক কষে নিয়েছেন তিনি তা অকপটে স্বীকার করে নেন। ফুটবলপ্রেমীরা আশাবাদী আগামীকাল উপভোগ্য ম্যাচ দেখতে পাবেই। এদিকে ফাইনাল ম্যাচে মাঠে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডা:‌ মানিক সাহা, ক্রীড়ামন্ত্রী সুশান্ত চৌধুরি সহ রাজ্য ফুটবল সংস্থার কর্তারা। এদিকে ফাইনাল ম্যাচের টিকিট আগামীকাল সকাল থেকে বিক্রি করবে রাজ্য ফুটবল সংস্থা। ফুটবলপ্রেমীদের সুবিধার্থে ওই দিন সকাল সাড়ে ৮ টা থেকে বীরেন্দ্র ক্লাবে টিকিট বিক্রি করা হবে। টিকিটের মূল্য প্রতিটি ২০ টাকা ধার্য করা হয়েছে।

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top