News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপির স্পোর্টস সেলের রাজ্য ভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত
Image

বিজেপির স্পোর্টস সেলের রাজ্য ভিত্তিক কনফারেন্স অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷  বর্তমান সরকার ব্যতিক্রমী৷ শহিদ ভগৎ সিং যুব আবাসে প্রদেশ বিজেপির স্পোর্টস সেলের রাজ্য ভিত্তিক কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে এমনটা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ আগরতলার খেজুর বাগানস্থিত শহিদ ভগৎ সিং যুব আবাসে শনিবার বিজেপি-র ত্রিপুরা প্রদেশের স্পোর্টস সেলের উদ্যোগে অনুষ্ঠিত হয় রাজ্য ভিত্তিক কনফারেন্স৷ এই কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ এইদিন কনফারেন্স শুরুর পূর্বে শহিদ ভগৎ সিং যুব আবাসের সামনে বিজেপির দলীয় পতাকা উত্তোলন করা হয়৷ পরে শহিদ ভগৎ সিং যুব আবাসে প্রদীপ প্রজ্জলনের মধ্যদিয়ে কনফারেন্সের সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা৷ কনফারেন্সে আলোচনা করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সরকার ও দলের মধ্যে সমন্বয় সাধনের জন্য স্পোর্টস সেলের নেতৃত্বদের ক্রীড়া দপ্তরের মন্ত্রীর সাথে কথা বলার জন্য বলেন৷ এইদিনের কনফারেন্সে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপির উত্তর-পূর্বাঞ্চলের সাংগঠনিক সাধারণ সম্পাদক ফনীন্দ্র নাথ শর্মা, যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, প্রদেশ বিজেপির স্পোর্টস সেলের পর্যবেক্ষক কমল দে সহ অন্যান্যরা৷

Releated Posts

প্রযুক্তি ও মানবিকতার মেলবন্ধনে ‘এআই মা’ মিশন, ঘোষণা করলেন মলয় পিঠ

আগরতলা, ২৪ জুলাই: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিকে জনকল্যাণমূলক পরিষেবার সঙ্গে যুক্ত করে স্বাস্থ্য, শিক্ষা, ডিজিটাল পরিষেবা এবং সরকারি…

ByByReshmi Debnath Jul 24, 2026

রাজ্য সরকার আগরতলা শহরকে অত্যাধুনিক শহর হিসাবে গড়ে তোলার পাশাপাশি তার সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করার কাজও করছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জুলাই: আধুনিক শহর ও আধুনিক গ্রাম গড়ার মধ্য দিয়েই গড়ে তোলা হবে এক উন্নত…

ByByReshmi Debnath Jul 23, 2026

কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে বৈঠকে ত্রিপুরার পর্যটন ও ঐতিহ্য সংরক্ষণে একাধিক দাবি তুললেন সাংসদ বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২৩ জুলাই: ত্রিপুরার পর্যটন অবকাঠামোর উন্নয়ন, ঐতিহাসিক ও ধর্মীয় ঐতিহ্য সংরক্ষণ এবং সাংস্কৃতিক পর্যটনের প্রসারে একাধিক গুরুত্বপূর্ণ…

ByByReshmi Debnath Jul 23, 2026

নীট প্রশ্নপত্র ফাঁস ইস্যুতে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে কংগ্রেস : সুশান্ত

আগরতলা, ২৩ জুলাই: নীট প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশজুড়ে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। পাশাপাশি, এই…

ByByTaniya Chakraborty Jul 23, 2026
Scroll to Top