News Flash

  • Home
  • দেশ
  • ‘দলবদলু’ প্রসঙ্গে নিজের সঙ্গে মমতার তুলনা মিঠুনের
Image

‘দলবদলু’ প্রসঙ্গে নিজের সঙ্গে মমতার তুলনা মিঠুনের

কলকাতা, ২৬ নভেম্বর (হি. স.) : দলবদলু প্রসঙ্গে নিজের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা টানলেন মিঠুন চক্রবর্তী। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্দেশে তির্যক মন্তব্য মিঠুনবাবুর।

শনিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে এরকমই প্রতিক্রিয়া বলিউড তারকার। আপনি বারবার দল পরিবর্তন করেন, বামপন্থীরা এই কথা বলছে। সাংবাদিকদের এহেন প্রশ্নের জবাবে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বলেন, “আমার রাজনৈতিক গুরু মমতা বন্দ্যোপাধ্যায়। নতুন কায়দায় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ফলোয়ার। আমার রাজনৈতিক গুরু হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উনি যা করেছেন আমিও তাই করেছি।

মিঠুনবাবু বলেন, “একটু বিস্তারিত আকারে জানাচ্ছি। উনি আগে কংগ্রেস ছিলেন, আমিও কংগ্রেস করতাম। আমি ছাত্র পরিষদের হয়ে কলেজ নির্বাচনে নয় জনের সঙ্গে লড়ে সিট জিতে এসেছি। তারপর আমি যে আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছিলাম মুখে নাম করছি না তার সঙ্গে উনি যুক্ত ছিলেন, আমিও ছিলাম এবং সিপিএমকে হারাবার জন্য তাদের সঙ্গে উনি হাত মিলিয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় এনডিএ-র সঙ্গে ১০ বছর ছিলেন, আর আজ আমি বিজেপি তে আছি। দেখুন মিলছে না, উনি হলেন আমার রাজনৈতিক গুরু।”

Releated Posts

আট অভিযানে ৭৪০ কেজি গাঁজা-চরস বাজেয়াপ্ত, গ্রেফতার ১৩

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): গত দুই সপ্তাহে দেশজুড়ে আটটি বড় অভিযানে প্রায় ৭৪০ কেজি গাঁজা ও চরস বাজেয়াপ্ত…

ByByNews Desk Sep 9, 2026

অধিবেশনের বাকি সময়ের জন্য তেলঙ্গানা বিধানসভা থেকে সাসপেন্ড বিআরএসের ২১ বিধায়ক

হায়দরাবাদ, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিধানসভার অধিবেশন চলাকালীন বারবার বিক্ষোভ ও সভার কাজ ব্যাহত করার অভিযোগে বর্ষাকালীন অধিবেশনের বাকি…

ByByNews Desk Sep 9, 2026

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top