News Flash

Image

হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে দীক্ষাদান সোমবার

হাইলাকান্দি (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : আগামী ২৮ শে নভেম্বর একদিনের দীক্ষাদান কার্যসূচী অনুষ্ঠিত হবে হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে । ভক্তদের দীক্ষাদান করবেন বেলুড় মঠ রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ । আজ শনিবার হাফলং রামকৃষ্ণ সেবা সমিতিতে দীক্ষাদান সম্পূর্ণ করে আগামীকাল রবিবার দিনের বেলা হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে পদার্পন করবেন তিনি ।

নির্ধারিত সুচিতেই ২৮ নভেম্বর সোমবার হাইলাকান্দি রামকৃষ্ণ সেবা সমিতিতে ১৭০ ভক্তদের মধ্যে দীক্ষাদান করবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ । ওইদিন বিকেলে ভক্তদের মধ্যে দীক্ষাদান করে ফিরে যাবেন শিলচর রামকৃষ্ণ সেবাশ্রমে । শিলচর থেকেই ৩০ নভেম্বর সকালে কুম্ভীরগ্রাম বিমান বন্দর থেকে বেলুড়মঠের উদ্দেশ্য রওয়ানা হবেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের পরম পূজনীয় সহ-সঙ্ঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গিরিশানন্দজী মহারাজ ।

Releated Posts

নভেম্বর থেকে প্রতিদিন ৪ কোটি ৮০ লক্ষ সেমিকন্ডাক্টর চিপ রপ্তানি করবে অসম: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

নয়াদিল্লি/গুয়াহাটি, ২২ জুন : গত সাত-আট বছর ধরে অসমের অর্থনীতি ধারাবাহিকভাবে ১২-১৩ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা জাতীয়…

ByByNews Desk Jun 22, 2026

৪ আগস্ট থেকে গুয়াহাটি-দুবাই ও আবুধাবি সরাসরি বিমান পরিষেবা চালু করবে এয়ার ইন্ডিয়া: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন : আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটি থেকে দুবাই এবং আবুধাবির উদ্দেশ্যে সরাসরি বিমান পরিষেবা চালু…

ByByNews Desk Jun 22, 2026

‘অসমে তৈরি, বিশ্বজুড়ে সমাদৃত’: রাজ্যের পণ্যের বিশ্বব্যাপী সাফল্য তুলে ধরলেন হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ জুন (আইএএনএস): অসমে উৎপাদিত বিভিন্ন পণ্য এখন বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং আন্তর্জাতিক বাজারে ক্রমশ…

ByByNews Desk Jun 22, 2026

আজ থেকে শুরু অম্বুবাচী মেলা, কামাখ্যা মন্দিরে ভিড় জমাবেন ৮ লক্ষেরও বেশি ভক্ত

গুয়াহাটি, ২২ জুন : আজ, সোমবার থেকে শুরু হচ্ছে পূর্ব ভারতের অন্যতম বৃহৎ ও গুরুত্বপূর্ণ ধর্মীয় সমাবেশ অম্বুবাচী…

ByByNews Desk Jun 22, 2026
Scroll to Top