News Flash

Image

সংশোধন : করিমগঞ্জ জেলা কংগ্রেস কার্যালয়ে সংবিধান দিবস পালন

করিমগঞ্জ (অসম), ২৬ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির পক্ষ থেকে পালন করা হলো ভারতীয় সংবিধান দিবস । শহরের ইন্দিরা ভবনে জেলা কংগ্রেস কার্যালয়ে আজ শনিবার পালন করা হয় ভারতীয় সংবিধান দিবস ।

ভারতীয় সংবিধানের জনক ড. ভীম রাও আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ অর্পণ করে দলীয় কর্মীদের শপথ বাক্য পাঠ করান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী । এরপর তিনি বলেন, দেশ স্বাধীন হওয়ার পর ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর দিনটিতেই সংবিধান গৃহীত হয়েছিল । দেশের প্রতি, গণতন্ত্রের প্রতি ভারতীয় সংবিধানের জনক ড. ভীম রাও আম্বেদকরের অবদানকে সম্মান জানাতেই আজকের দিনটি সংবিধান দিবস হিসেবে পালিত হচ্ছে । দিবসটির লক্ষ্য সংবিধানের গুরুত্ব ছড়িয়ে দেওয়া এবং ভারতীয় সংবিধানের জনক ড. ভীম রাও আম্বেদকরের চিন্তাভাবনা ও ধারণা ছড়িয়ে দেওয়া ।

জেলা কংগ্রেস সভাপতি বলেন, নিখিল ভারত কংগ্রেস কমিটি এবং অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশ মর্মে গোটা দেশের সঙ্গে সঙ্গতি রেখে করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি আজকের এই ঐতিহাসিক দিনটি পালন করেছেন । ভারতবর্ষের মধ্যে যতদিন মন্দির, মসজিদ থাকবে, বিভিন্ন ধর্মালম্বীর মানুষ থাকবেন ততদিন এই সংবিধান অক্ষুন্ন থাকবে বলে জানান তিনি ।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top