News Flash

  • Home
  • খেলা
  • কোচবিহার ট্রফি : প্রথম ইনিংসে লিড নেওয়ার হাতছানি ত্রিপুরার
Image

কোচবিহার ট্রফি : প্রথম ইনিংসে লিড নেওয়ার হাতছানি ত্রিপুরার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। দু’শ রানের ইনিংস গুজরাটের। প্রথম দিনে ১৩ উইকেটের পতন। সব মিলিয়ে ম্যাচের প্রথম ভাগটা রাজ্য দলের পক্ষেই আছে বলে ক্রিকেট বিশেষজ্ঞদের ধারণা। আগামীকাল, দ্বিতীয় দিনের প্রথম বেলাটা রাজ্য দলের অনূর্ধ্ব ১৯ ক্রিকেটাররা কিভাবে গ্রহণ করে সেটাই এখন দেখার বিষয়। আজ, শনিবার থেকে বিসিসিআই আয়োজিত টিসিএ-র ব্যবস্থাপনায় নরসিংগড়ের পুলিশ ট্রেনিং একাডেমি গ্রাউন্ডে ত্রিপুরা ও গুজরাটের মধ্যে কোচবিহার ট্রফির চার দিনের ম্যাচ শুরু হয়েছে। ‌ টস জিতে গুজরাটের অধিনায়ক রুদ্র প্যাটেল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। একজন রুদ্র ময়ূর প্যাটেল, অপরজন রুদ্র প্যাটেল – এই রুদ্রদ্বয়ের ব্যাটে কিছু রান ছাড়া অন্যরা একপ্রকার আয়ারাম-গয়ারাম করে মাঠ ছেড়েছে। ৫৬ ওভার ৪ গোল খেলে গুজরাট প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২০১ রান সংগ্রহ করতে সক্ষম হয়েছে। ওপেনার রুদ্র ময়ূর প্যাটেল ৮৬ বল খেলে বারোটি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি মেরে ৭১ রান পায়। এছাড়া, অধিনায়ক রুদ্র প্যাটেল ৯৭ টি বল খেলে সাতটি বাউন্ডারি সহযোগে ৫৩ রান পেয়েছে। রাজ্য দলের অধিনায়ক আনন্দ ভৌমিক একাই চারটি উইকেট তুলে নিয়েছে ৩৬ রানের বিনিময়ে। এছাড়া, রাজদীপ দত্ত ও দুর্লভ রায়, দুটি করে উইকেট পেয়েছে। জবাবে ব্যাট করতে নেমে ত্রিপুরা দল দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত সময়ে ২৮ ওভার খেলে তিন উইকেট হারিয়ে ৪৩ রান সংগ্রহ করেছে । দীপজয় দেব ১১ রানে এবং অধিনায়ক আনন্দ ভৌমিক ১০ রানে নাইট ওয়াচম্যান এর ভূমিকায় রয়েছে। প্রীতম দাস ও অরিজিৎ দেবনাথ দুজনেই ব্যক্তিগত ১০ রান সংগ্রহ করে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে এসেছে। ত্রিপুরা এই মুহূর্তে ১৫৮ রানে পিছিয়ে রয়েছে। হাতে উইকেট রয়েছে আরও সাতটি। আগামীকাল ম্যাচের দ্বিতীয় দিনের খেলা অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর: গুজরাট: প্রথম ইনিংস ২০১, ত্রিপুরা: প্রথম ইনিংস ৪৩-৩।

Releated Posts

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026

অলিম্পিয়ান ও প্যারা অলিম্পিয়ানদের সংবর্ধনা, বিশেষ ক্রীড়া সভায় অনুপ্রেরণার মেলবন্ধন

আগরতলা, ৩০ আগস্ট: ত্রিপুরা প্যারা অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি এক বিশেষ ক্রীড়া সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top