News Flash

  • Home
  • প্রধান খবর
  • গুলির জখম সারিয়ে ফের ময়দানে ইমরান, রাওয়ালপিন্ডিতে করবেন জনসভা
Image

গুলির জখম সারিয়ে ফের ময়দানে ইমরান, রাওয়ালপিন্ডিতে করবেন জনসভা

ইসলামাবাদ, ২৬ নভেম্বর (হি.স.) : শনিবার ইসলামাবাদ এসে পৌঁছলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান ৷ তাঁর সঙ্গে রয়েছেন একদল চিকিৎসক এবং তাঁর এক আত্মীয় ৷ সূত্রের খবর, এখান থেকেই হেলিকপ্টারে রাওয়ালপিন্ডি যাবেন ইমরান ৷ সেখানে একটি জনসভায় ভাষণ দেবেন পিটিআই প্রধান ৷ গত ৩ নভেম্বর একটি দলীয় কর্মসূচি চলাকালীন ইমরানের উপর হামলা হয়৷ সূত্রের দাবি, খুনের উদ্দেশ্যেই তাঁকে লক্ষ্য করে পরপর গুলি করে এক যুবক৷ ইমরানের পায়ে গুলি লাগলেও প্রাণে বেঁচে যান তিনি ৷ এরপর প্রাক্তন পাক ক্রিকেট অধিনায়কের অস্ত্রোপচার করা হয় ৷ সেই ঘটনার পর এই প্রথম কোনও জনসভায় অংশ নেবেন ইমরান ৷

উল্লেখ্য, দেশে ফের নির্বাচনের দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন ইমরান খান ৷ এমনকী, ওয়াকিবহাল মহলের একাংশ বলছে, এই মুহূর্তে পাকিস্তানে সাধারণ নির্বাচন হলে বহু আসনেই জয়ী হবেন ইমরানের দলের প্রার্থীরা ৷ গত ৩ নভেম্বরও একই দাবি সামনে রেখে রাওয়ালপিন্ডিতে প্রচার করছিলেন ইমরান ৷ সেই সময়েই তাঁর উপর ভয়াবহ হামলা চালানো হয় ৷
এদিন একটি চার্টার বিমানে লাহোর থেকে ইসলামাবাদ পৌঁছন ইমরান খান ৷ একই বিমানে তাঁর সঙ্গে ছিলেন এক আত্মীয় ও চিকিৎসকদের একটি দল ৷ ইসলামাবাদ থেকে ইমরানের হেলিকপ্টারের উড়ান শুরু হবে ৷ সেই হেলিকপ্টার অবতরণ করবে রাওয়ালপিন্ডির বারানি বিশ্ববিদ্যালয়ের হেলিপ্য়াডে ৷ সেখান থেকে সড়কপথেই সভাস্থলে পৌঁছবেন ইমরান খান ৷

Releated Posts

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026

বিশ্বনেতাদের স্বাগত ভারতীয় স্বাগত, একসঙ্গে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ব: ব্রিকস সম্মেলন নিয়ে অমিত শাহ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজধানী নয়াদিল্লিতে আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে চলা উচ্চপর্যায়ের ব্রিকস সম্মেলনে যোগ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিশ্বের নানা ধাক্কা সামলাতে ব্রিকসকে বাণিজ্য বাড়িয়ে সরবরাহ শৃঙ্খল শক্তিশালী করতে হবে: জয়শঙ্কর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে অর্থনৈতিক ও ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে ব্রিকস দেশগুলিকে পারস্পরিক বাণিজ্য আরও বাড়ানো এবং সরবরাহ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

৯/১১ হামলার ২৫ বছর, নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত মোদির

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আমেরিকায় ভয়াবহ সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকীতে নিহতদের স্মরণ ও শ্রদ্ধা…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top