ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর।। সদর মহিলা ক্রিকেটের খেতাবি যুদ্ধ আগামীকাল। এগিয়ে চলো সংঘ খেলবে চাম্পামুড়া কোচিং সেন্টারের বিরুদ্ধে। টিসিএ-র সদর সিনিয়র মহিলা ক্রিকেটের ফাইনালে মুখোমুখি প্রতিযোগিতার দুই হট ফেভারিট টিম। আগামীকাল রবিবার এমবিবি স্টেডিয়ামে হবে মহিলা ক্রিকেটের শিরোপা দখলের লড়াই। সাত দলীয় টুর্নামেন্টে গ্রুপ লীগ আসরে গ্রুপ-এ থেকে এগিয়ে চলো সংঘ জয়ের হ্যাটট্রিক করে গ্রুপ চ্যাম্পিয়ন-এর স্বীকৃতি পেয়ে ফাইনালে উঠেছে। অপর দিকে গ্রুপ বি থেকে চাম্পামুড়া পর পর দুটো ম্যাচে জয়ী হয়ে ফাইনালে উন্নীত হয়েছে। এগিয়ে চলো সংঘ প্রথম ম্যাচে জুট মিল প্লে সেন্টারকে ২৩৬ রানে, দ্বিতীয় ম্যাচে তরুণ সংঘকে ৪২১ রানে এবং তৃতীয় ম্যাচে ক্রিকেট অনুরাগীকে ১৫৩ রানের ব্যবধানে পরাজিত করেছে। চাম্পামুড়া কোচিং সেন্টারও প্রথম ম্যাচে আগরতলা কোচিং সেন্টারকে ৫১৮ রানের বিশাল ব্যবধানে এবং দ্বিতীয় ম্যাচে এডি নগর প্লে সেন্টারকে ৫ উইকেটে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়নের স্বীকৃতি পেয়েছে। উল্লেখ্য, গত ডিসেম্বর জানুয়ারিতেও এই দুটি দল এগিয়ে চলো সংঘ ও চাম্পামুড়া টিসিএ-র আমন্ত্রণমূলক মহিলা টি-টোয়েন্টি ক্রিকেটের ফাইনালে পরস্পরের মুখোমুখি হয়েছিল। ৩ জানুয়ারি এমবিবি স্টেডিয়ামেই অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে এগিয়ে চলো সংঘ ৮ উইকেটের বড় ব্যবধানে চাম্পামুড়াকে হারিয়ে খেতাব জিতে নিয়েছিল।

সদর মহিলা ক্রিকেটের ফাইনালে রবিবার এগিয়ে চলো – চাম্পামুড়া
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















