News Flash

  • Home
  • প্রধান খবর
  • যোগী মন্ত্রিসভা: বিমানবন্দরের আদলে গড়ে উঠবে উত্তরপ্রদেশের বাসস্ট্যান্ড
Image

যোগী মন্ত্রিসভা: বিমানবন্দরের আদলে গড়ে উঠবে উত্তরপ্রদেশের বাসস্ট্যান্ড

লখনউ, ২৫ নভেম্বর (হি.স.) : শুক্রবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে ১৬টি প্রস্তাব অনুমোদন করা হয়েছে। বৈঠকে রাজ্যের আরও তিনটি শহর আগ্রা, গাজিয়াবাদ এবং প্রয়াগরাজে কমিশনারেট ব্যবস্থা চালু করার প্রস্তাব পাস করা হয়েছে। আগে কমিশনারেট ব্যবস্থা প্রযোজ্য ছিল বারাণসী, লখনউ, কানপুর এবং নয়ডায়। রাজ্যে এখন সাতটি পুলিশ কমিশনারেট জেলা রয়েছে। মন্ত্রিসভার বৈঠকে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানিয়েছেন জ্বালানি ও নগরোন্নয়ন মন্ত্রী এ কে শর্মা এবং পরিবহন মন্ত্রী দয়াশঙ্কর সিং।

পরিবহণ মন্ত্রী দয়াশঙ্কর সিং বলেন, পরিবহণ দফতর বিমানবন্দরগুলির আদলে রাজ্যের ২৩টি শহরে পিপিপি মডেলে বাস স্ট্যান্ড তৈরি করবে। এসব বাসস্ট্যান্ডে যাত্রীদের থাকার ব্যবস্থা থেকে শুরু করে পানীয় জল ও টয়লেট এবং বসার সুব্যবস্থা করা হবে। রেস্তোরাঁ এবং কেনাকাটার জন্য পণ্যও বাস স্টেশনে থাকবে।

Releated Posts

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রীর নেতৃত্বে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে আত্মবিশ্বাসের সঙ্গে এগোচ্ছে দেশ: কেন্দ্রীয় মন্ত্রীরা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা। পাশাপাশি তাঁর নেতৃত্বের…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে বিরোধী নেতাদের শুভেচ্ছা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিনে বৃহস্পতিবার তাঁকে শুভেচ্ছা জানালেন বিরোধী দলের একাধিক নেতা। সামাজিক…

ByByNews Desk Sep 17, 2026

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top