News Flash

  • Home
  • দিনের খবর
  • ভিলওয়ারায় যুবককে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত, আঁটোসাঁটো নিরাপত্তা
Image

ভিলওয়ারায় যুবককে গুলি করে খুনের ঘটনায় ধৃত দুই অভিযুক্ত, আঁটোসাঁটো নিরাপত্তা

ভিলওয়ারা, ২৫ নভেম্বর (হি.স.): রাজস্থানের ভিলওয়ারায় যুবককে গুলি করে খুনের ঘটনায় দুই অভিযুক্তকে পাকড়াও করেছে পুলিশ। বৃহস্পতিবারের ওই গুলি-কাণ্ডে জখমও হয়েছিলেন একজন। শুক্রবার সকালে পুলিশ সুপার আদর্শ সিধু জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের জন্য দুই অভিযুক্তকে পাকড়াও করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি ভিলওয়ারায় আঁটোসাঁটো করা হয়েছে নিরাপত্তা।

শুক্রবার ভিলওয়ারায় মোটরবাইকে এসে দুষ্কৃতীরা গুলি চালালে মৃত্যু হয় এক যুবকের, আরও এক যুবক জখম হয়েছে। ৬ মাসের আগের একটি খুনের প্রতিশোধ নিতেই হামলা বলে মনে করছে পুলিশ। এই ঘটনার প্রেক্ষিতে রাজস্থানের এই জেলায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে ৪৮ ঘন্টার জন্য। পাশাপাশি নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top