News Flash

Image

সিবিআই তদন্তে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি. স.) : নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্বস্তি পেল রাজ্য এবং স্কুল সার্ভিস কমিশন।

কার নির্দেশে ‘অবৈধ’দের চাকরিতে পুনর্বহালের আবেদন করা হয়েছে আদালতে? এই প্রশ্নের উত্তর খোঁজার দায়িত্বভার সিবিআইকে দিয়েছিল কলকাতা হাই কোর্ট। সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উচ্চ ডিভিশন বেঞ্চ সেই নির্দেশ তা বহাল রাখে। তাতেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত। যার অর্থ, এখনই ওই তদন্ত করবে না সিবিআই। পাশাপাশিই, আদালত জানিয়ে দিল রাজ্যের স্কুল শিক্ষা সচিব মণীশ জৈনকেও আপাতত সশরীরে হাইকোর্টে হাজির হতে হবে না।

‘অবৈধ’ নিয়োগের অভিযোগের ভিত্তিতে যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের পরিবারের কথা ভেবে কমিশনের পক্ষ থেকে গত সেপ্টেম্বরে পুনর্বহালের আবেদন করা হয়েছিল উচ্চ আদালতে। যার প্রেক্ষিতে কমিশনের কড়া সমালোচনা করেছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তিনি জানিয়ে দিয়েছিলেন, যাঁদের চাকরি গিয়েছে, তাঁদের জন্য অন্য কাজের ব্যবস্থা করা হোক। তবে শিক্ষকতার কাজ নয়। কারণ, তা হলে যোগ্যরাই চাকরি পাবেন না। এর পরেই আবেদন প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কমিশন।

Releated Posts

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026

প্রধানমন্ত্রীকে কটূক্তি করা মানে ভারতের অপমান: অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের প্রধান ইমাম ইলিয়াসি

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আপত্তিকর ভাষা ব্যবহারের তীব্র নিন্দা করেছেন…

ByByNews Desk Aug 2, 2026

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top