News Flash

  • Home
  • দিনের খবর
  • দায়িত্ব নিয়ে নয়া বিলে স্বাক্ষর, ট্যুইটও করলেন রাজ্যপাল
Image

দায়িত্ব নিয়ে নয়া বিলে স্বাক্ষর, ট্যুইটও করলেন রাজ্যপাল

কলকাতা, ২৫ নভেম্বর (হি. স.) : রাজ্যের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি সংশোধন বিল ২০২২-এ সই করলেন। বিলে স্বাক্ষর করার পাশাপাশি ট্যুইট করে তা জানিয়েও দিলেন। সঙ্গে দিলেন উন্নয়নের বার্তাও।

দায়িত্ব নেওয়ার আগেই অবশ্য তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিলেন উন্নয়নের ক্ষেত্রে রাজ্য প্রশাসনের সঙ্গেই তিনি কাজ করবেন। বুধবারই বাংলার নতুন রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছেন সিভি আনন্দ বোস।

সূত্রের খবর, সেপ্টেম্বর মাসেই এই বিল বিধানসভায় পাশ হয়। তারপর থেকেই তা ছিল রাজ্যপালের অনুমোদনের অপেক্ষায়। যদিও যখন এই বিল পাস হয় তখন রাজ্যের অস্থায়ী রাজ্যপাল হিসেবে রাজ্যের দায়িত্ব ছিলেন লা গণেশন। তবে তিনি তাঁর সময়কালে বেশ কিছু বিলে স্বাক্ষর করলেও এই বিলের ক্ষেত্রে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি। অবশেষে এই বিলে বৃহস্পতিবার অনুমোদন দিলেন রাজ্যের নয়া রাজ্যপাল।

প্রসঙ্গত এতদিন পর্যন্ত এসসি, এসটি শংসাপত্রের জন্য একবার আবেদন করা যেত। উচ্চতর কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিলে আবেদনের সুযোগ ছিল না। নয়া এই বিলের হাত ধরে এবার খারিজের পরে আরও একবার আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে। অর্থাৎ তেমনটাই আইনি সংস্থান রাখা হয়েছে সংশোধিত এই বিলে বলেই জানা গিয়েছে।

Releated Posts

জারাঙ্গে পাটিলের অনশন প্রত্যাহারে স্বস্তি ফড়নবিশের, ১৩ দাবির ১২টিই মেনে নেওয়া হয়েছে বলে দাবি

সম্ভাজিনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মারাঠা সংরক্ষণ আন্দোলনের নেতা মনোজ জারাঙ্গে পাটিল ২০ দিনের অনশন শেষ করায় স্বস্তি প্রকাশ…

ByByNews Desk Sep 17, 2026

দিশা সালিয়ানের বাবার ৫০০ কোটি টাকার মানহানির নোটিস আদিত্য ঠাকরে ও অনিল দেশমুখকে

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত দিশা সালিয়ানের বাবা সতীশ সালিয়ান শিবসেনা (ইউবিটি) নেতা আদিত্য ঠাকরে এবং মহারাষ্ট্রের প্রাক্তন…

ByByNews Desk Sep 17, 2026

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top