News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যে ৬০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো তৈরীর কাজ এগিয়ে চলেছে : ক্রীড়ামন্ত্রী
Image

দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন রাজ্যে ৬০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো তৈরীর কাজ এগিয়ে চলেছে : ক্রীড়ামন্ত্রী

আগরতলা, ২৫ নভেম্বর৷৷ আগামী দিনগুলিতে আগরতলায় ন্যাশনাল গেমস আয়োজন করার লক্ষমাত্রা নিয়ে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তর এগিয়ে যাচ্ছে৷ বর্তমানে রাজ্যে ৬০ কোটি টাকার ক্রীড়া পরিকাঠামো তৈরীর কাজ এগিয়ে চলেছে৷ খুব শীঘই এইগুলির উদ্বোধন করা যাবে বলে আশা করা যাচ্ছে৷ আজ বাধারঘাটস্থিত দশরথ দেব স্পোর্টস কমপ্লেক্সে সিন্থেটিক হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করে যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী সুুশান্ত চৌধুরী একথা বলেন৷ তিনি বলেন, স্বপ দেখতে হবে, নতুবা সামনের দিকে এগিয়ে যাওয়া যাবেনা৷ মণিপুর, আসাম ন্যাশনাল গেমসের আয়োজন করতে পারলে ত্রিপুরা কেন পারবেনা? এখানে সবকিছু করাই সম্ভব৷ দীপা কর্মকার এক অন্যতম উদাহরণ৷ ক্রীড়ামন্ত্রী বলেন, আগামী দিনগুলিতে সরকারি চাকুরিতে ক্রীড়াবিদদের জন্য যাতে সংরক্ষণের ব্যবস্থা রাখা যায় সেই লক্ষ্যে রাজ্য সরকার কাজ করছে৷ মহারাষ্ট্রের মত বিভিন্ন রাজ্যে এই সংরক্ষণ রাখার নজির রয়েছে৷ তিনি বলেন, আজ যে সিন্থেটিক হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে সেই মাঠটি ৬ মাসের মধ্যেই তৈরী হয়ে যাবে বলে মণিপুর ইণ্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সিইও কথা দিয়েছেন৷
অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী বলেন, উমাকান্ত মিনি স্টেডিয়ামে ্যস্টোটার্ফ ফুটবল মাঠ তৈরীর কাজ এবছরের মার্চ মাসে শুরু হয়েছিল৷ কয়েকদিন আগে এর উদ্বোধনও হয়ে গেছে৷ এ মাসের ৩০ তারিখ জিরানীয়ার এস এন কলোনীতে ্যস্টোটার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করার কথা রয়েছে৷ খোয়াই এবং মোহনপুরের তুলাবাগানে আগামী এক মাসের মধ্যে ্যস্টোটার্ফ ফুটবল মাঠের উদ্বোধন করা যাবে বলে আশা করা যাচ্ছে৷ বিলোনীয়ার বি কে আই-তেও এধরণের মাঠ তৈরীর কাজ প্রায় শেষের পথে৷ খুব শীঘই এরও উদ্বোধন করা যাবে বলে আশা করা হচ্ছে৷ পানিসাগরের আঞ্চলিক শারীরশিক্ষণ কেন্দ্রে সুুইমিংপুল নির্মাণের কাজ প্রায় শেষের পথে৷ যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী বলেন, নেশা আমাদের জীবন ও যৌবন সব শেষ করে দিচ্ছে৷ রাজ্য সরকার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে৷ যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে৷
অনুষ্ঠানে সম্মানিত অতিথির ভাষণে আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজমদার বলেন, রাজ্যের খেলাধুলার অঙ্গণে আজ এক নতুন ইতিহাস তৈরী হয়েছে৷ খেলাধূলার পরিকাঠামো উন্নয়নে রাজ্যের বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছে খেলোয়াড়দের তা সঠিকভাবে কাজে লাগাতে হবে৷ স্বাগত ভাষণে যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের সচিব ড. পি কে চক্রবর্তী বলেন, আজ যে সিন্থেটিক হকি মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে তা আন্তর্জাতিক মানের হবে৷ ৯৯.৫ মিটার দৈর্ঘ্য এবং ৫৫ মিটার প্রস্থের এই মাঠটি তৈরী করতে ব্যয় হবে ৫ কোটি ৫০ লক্ষ টাকা৷ অনুষ্ঠানে ধন্যবাদসূচক বক্তব্য রাখেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের অধিকর্তা সুুবিকাশ দেববর্মা৷ অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজমদার, আগরতলা পুরনিগমের ডেপুটি মেয়র মণিকা দাস (দত্ত), ত্রিপুরা চা উন্নয়ন নিগম লিমিটেডের চেয়ারম্যান সন্তোষ সাহা ও সোসাইটি ফর ম্যনেজমেন্ট অব কালচারেল কমপ্লেক্স’র চেয়ারম্যান কমল দে৷

Releated Posts

রাজ্যে একটি স্বতন্ত্র স্বাস্থ্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে চলেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১ আগস্ট: আগরতলা সরকারি মেডিকেল কলেজ (এজিএমসি) ও জিবিপি হাসপাতালকে উত্তর-পূর্ব ভারতের অন্যতম উৎকর্ষ চিকিৎসা শিক্ষা, গবেষণা…

ByByNews Desk Aug 1, 2026

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top