News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মাতাবাড়িতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অস্ত্রসহ আটক সিপিএম সমর্থক
Image

মাতাবাড়িতে বিজেপি কর্মীর বাড়িতে হামলা, অস্ত্রসহ আটক সিপিএম সমর্থক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷  বিজেপি কর্মীর বাড়িতে রাতের আঁধারে সিপিএম কর্মীদের আক্রমণের ঘটনায় সিপিএম কর্মীর বাড়ি থেকে উদ্ধার ধারালো অস্ত্র, আটক অভিযুক্ত৷
ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ মাতাবাড়ি এলাকার এক বিজেপি কর্মীর বাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করে সিপিএম কর্মীরা৷ এই ঘটনার পর পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়৷ শুক্রবার সকালে বিজেপি কর্মীরা জনসম্পর্ক অভিযানে বের হলে এই ঘটনা খবর পায়৷ বিজেপি কর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন৷  পরবর্তীতে সিপিএম কর্মীর বাড়ি ঘেরাও করে খবর দেওয়া হয় রাধাকিশোরপুর থানায়৷ পুলিশসহ বিজেপি কর্মীরা সিপিএম কর্মীর ঘর থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে৷ পুলিশ ধারালো অস্ত্র সহ অভিযুক্ত সিপিএম কর্মী অমিত নমঃকে গ্রেফতার করে রাধাকিশোরপুর থানায় নিয়ে আসেন৷ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা মাতাবাড়ি এলাকায়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top