News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে নিজের বাড়িতে আপ নেতার দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের
Image

দিল্লিতে নিজের বাড়িতে আপ নেতার দেহ উদ্ধার, তদন্ত শুরু পুলিশের

নয়াদিল্লি, ২৫ নভেম্বর (হি.স.): দিল্লিতে অস্বাভাবিক মৃত্যু হল আম আদমি পার্টি (আপ)-র এক নেতার। মৃতের নাম-সন্দীপ ভরদ্বাজ। বৃহস্পতিবার নিজের বাড়ি থেকেই ওই আপ নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পেশায় মার্বেলের দোকানের মালিক ছিলেন সন্দীপ ভরদ্বাজ। রাজৌরি গার্ডেনে ওই আপ নেতার একটি মার্বেলের দোকান রয়েছে, ওই দোকানের নাম ভরদ্বাজ মার্বেল।

দিল্লি পুলিশ জানিয়েছে, রাজৌরি গার্ডেনের বাড়ি থেকে ওই আপ নেতার দেহ উদ্ধার হয়। তিনি আপ-এর বাণিজ্য শাখার সচিব ছিলেন। কুকেরজা হাসপাতালে নিয়ে যাওয়া হলে সন্দীপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ওই আপ নেতার দেহ, বৃহস্পতিবার বিকেল ৪.৪০ মিনিট নাগাদ ৫৫ বছর বয়সী ওই আপ নেতার মৃত্যু সম্পর্কে জানতে পারে পুলিশ। হাসপাতাল থেকে ফোন করে গোটা বিষয়ে জানানো হয়। মামলা রুজু করে আপ নেতার মৃত্যুর তদন্ত শুরু করেছে পুলিশ। সন্দীপের মৃত্যুত্বে শোকপ্রকাশ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

Releated Posts

হরিদ্বার থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের হোটেল থেকে উদ্ধার

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরাখণ্ডের হরিদ্বারের গঙ্গনহর এলাকা থেকে নিখোঁজ তিন কিশোরীকে দিল্লির পাহাড়গঞ্জের একটি হোটেল থেকে নিরাপদে…

ByByNews Desk Sep 9, 2026

কোটা শিশু নির্যাতনকাণ্ডে ডিএনএ, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের কোটায় তিন বছরের এক শিশুকন্যার কথিত যৌন নির্যাতনের ঘটনায় সন্দেহভাজন অভিযুক্তকে শনাক্ত করতে…

ByByNews Desk Sep 9, 2026

দ্বিতীয় দফার পুরভোট প্রচারের শেষ দিনে জয়পুরে রোড শো রাজস্থানের মুখ্যমন্ত্রীর

জয়পুর, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের দ্বিতীয় দফার পুরসভা নির্বাচনের প্রচারের শেষ দিনে বুধবার জয়পুরে রোড শো করলেন রাজ্যের…

ByByNews Desk Sep 9, 2026

রোগী রেফারে কড়া নির্দেশিকা পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দফতরের, আগে স্থিতিশীল করতে হবে সংকটাপন্ন রোগীকে

কলকাতা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): সংকটাপন্ন রোগীদের প্রয়োজন ছাড়াই এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রেফার করার দীর্ঘদিনের প্রবণতা বন্ধ…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top