News Flash

  • Home
  • দিনের খবর
  • জম্মু-কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক প্যাকেট উদ্ধার, নগদ টাকা ও পিস্তল-সহ মিলল অনেক কিছুই
Image

জম্মু-কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক প্যাকেট উদ্ধার, নগদ টাকা ও পিস্তল-সহ মিলল অনেক কিছুই

জম্মু, ২৪ নভেম্বর (হি.স.): জম্মু ও কাশ্মীরের সাম্বায় সন্দেহজনক একটি প্যাকেট থেকে মিলল নগদ টাকা, পিস্তল-সহ অনেক কিছু। বৃহস্পতিবার সকালে বিজয়পুর থানার পুলিশ টিম বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে সাম্বার ছানি মানহাসানের কাছে মাঠে একটি সন্দেহজনক সিল করা প্যাকেট উদ্ধার করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সুরিন্দর চৌধুরী জানান, ওই প্যাকেট উদ্ধার হওয়া মাত্রই বম্ব ডিসপোজাল স্কোয়াডকে খবর দেওয়া হয়।

এসএসপি (সাম্বা) অভিষেক মহাজন জানিয়েছেন, আমরা বম্ব ডিসপোজাল স্কোয়াডকে ডেকে পাঠাই। যখন প্যাকেট খোলা হয়, তখন ভারতীয় মুদ্রায় প্রায় ৫ লক্ষ টাকা, দু’টি চিনা পিস্তল, ৪টি ম্যাগাজিন, প্রায় ৬০ রাউন্ড গুলি, ডেটোনেটর এবং দু’টি আইইডি পাওয়া যায়। আমরা পরবর্তী কার্যক্রম শুরু করেছি। এসএসপি আরও জানান, ড্রোনের সাহায্যে সম্ভবত ওই প্যাকেট ফেলে দেওয়া হয়। সম্ভবত, কোনও ঘটনা ঘটাতে ষড়যন্ত্র করা হয়েছে।

Releated Posts

সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬-এর সূচনা করলেন ওড়িশার মুখ্যমন্ত্রী

ভুবনেশ্বর, ১৫ জুন: ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি সোমবার ভুবনেশ্বরে ঐতিহাসিক ‘সোমনাথ স্বাভিমান যাত্রা-২০২৬’-এর উদ্বোধন করেন। তিনি সবুজ…

ByByNews Desk Jun 15, 2026

মাদক পাচারের টাকায় দুবাই ও তুরস্কে ১০০ কোটির সম্পত্তি গড়েছেন সেলিম ডোলা, সন্দেহ মুম্বই ক্রাইম ব্রাঞ্চের

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): কুখ্যাত মাদক পাচারকারী সেলিম ডোলা জিজ্ঞাসাবাদের সময় তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলে সন্দেহ…

ByByNews Desk Jun 15, 2026

সাংসদদের ‘হাইব্রিড’ উপস্থিতি ঘিরে জল্পনা, চাপে উদ্ধব শিবির

মুম্বই, ১৫ জুন (আইএএনএস): শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতোশ্রী’-তে অনুষ্ঠিত বৈঠকের পর ফের জোরদার হয়েছে দলভাঙনের…

ByByNews Desk Jun 15, 2026

মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস কেন্দ্রের, রাজীব চন্দ্রশেখরের অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ

তিরুবনন্তপুরম, ১৫ জুন (আইএএনএস): মুনামবাম জমি-বিতর্কে কেরল ওয়াকফ বোর্ডকে নোটিস পাঠিয়েছে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রক। বিজেপির কেরল রাজ্য…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top