News Flash

  • Home
  • দিনের খবর
  • শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন মিঠুন চক্রবর্তী
Image

শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন মিঠুন চক্রবর্তী

বাঁকুড়া, ২৪ নভেম্বর (হি. স.) : পাঁচ দিনের রাঢ়বঙ্গ সফরের দ্বিতীয় দিন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির বাড়িতে মধ্যহ্নভোজ সারলেন মিঠুন চক্রবর্তী । বৃহস্পতিবার দুপুরে মিঠুনকে ফুল, মালা, উত্তরীয় পরিয়ে স্বাগত জানান গ্রামের মহিলারা।

এদিন মিঠুন চক্রবর্তীর আতিথেয়তার কোনও ত্রুটি রাখেননি চন্দনা। নিজের হাতে সকাল থেকে অনেক পদ রান্না করেন বিধায়ক নিজে। তার পর সাংগঠনিক বৈঠকে যোগ দিতে যান। দুপুরে ভাত, মাছ, পাঁচমেশালি তরকারি, ডাল ও নায়কের পছন্দের আলু পোস্ত দিয়ে মহাগুরুর পাতে সাজিয়ে দেন চন্দনা। খাওয়ার মাঝেই মিঠুন বলেন, ‘এ খাবারে মিশে রয়েছে ভালবাসা। এ খাবার এমনিই ভাল হয়ে যায়। এটাই আমার পছন্দের খাবার। চন্দনা নিজে হাতে শালপাতা তৈরি করে এনে তাতে আমায় খেতে দিয়েছে।’

এদিন বাঁকুড়ার গঙ্গাজলঘাটি ব্লকের দুর্লভপুরের একটি বেসরকারি লজে দলের সাংগঠনিক বৈঠক করেন মিঠুন। তার ফাঁকে বেলা আড়াইটে নাগাদ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারকে নিয়ে চন্দনার কেলাই গ্রামের বাড়িতে হাজির হন মিঠুন। তাঁকে দেখতে গ্রামে হাজির হন আশপাশের গ্রামের বহু মানুষ।

এদিন চন্দনা জানিয়েছেন, তিনি ‘মহাগুরু’কে খাওয়াতে পেরে ধন্য। ছোট বেলায় টিভির পর্দায় মহাগুরুকে দেখেছিলাম। ভাবতে পারিনি তিনি কোনও দিন আমার বাড়িতে আসবেন বা আমার হাতের রান্না খাবেন। নিজে হাতে তাঁকে খাবার পরিবেশন করে আমি ধন্য।’’

প্রসঙ্গত, বুধবার পুরুলিয়ার লুধড়া থেকে সভা প্রচার শুরু করেন মিঠুন। এরপর দলীয় কর্মী ফাল্গুনী চট্টোপাধ্যায়ের বাড়িতে মধ্যাহ্নভোজ সারেন। বিজেপির পুরুলিয়া জেলার সহ-সভাপতি ফাল্গুনী নানা পদ সাজিয়ে আপ্যায়ন করেন মহাগুরুকে। শুক্রবার যাবেন বিষ্ণুপুরের সোনামুখীতে। একই ভাবে কর্মী বৈঠক করে দলের বিধায়ক দিবাকর ঘরামীর বাড়িতে মধ্যাহ্ন ভোজন করবেন। দলের বাঁকুড়া জেলা সভাপতি সুনীলরুদ্র মন্ডল জানান মিঠুনদার সাথে আগাগোড়াই থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

মিঠুনের পাল্টা তৃণমূলও শালতোড়ায় আনতে চলেছে সেলিব্রেটি কোনো নেতাকে। তারা চাইছে শত্রুঘ্ন সিনহা কিম্বা দেব এর মত কোনো সাংসদ নেতাকে। ২৬ নভেম্বর দিনক্ষণও ঠিক হয়ে গেছে। তবে শত্রুঘ্ন বা দেবকে পাওয়া না গেলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সমীর চক্রবর্তীরা আসছেনই বলে তৃণমূল সূত্রে খবর।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top