News Flash

  • Home
  • বিদেশ
  • জেরুজালেমে বাসস্ট্যান্ডে বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ১২
Image

জেরুজালেমে বাসস্ট্যান্ডে বিস্ফোরণে মৃত্যু একজনের, আহত কমপক্ষে ১২

জেরুজালেম, ২৩ নভেম্বর (হি.স.) : অধিকৃত পশ্চিম তীরের নাবলুস শহরে ইসরায়েলি বাহিনীর হাতে ১৬ বছর বয়সী এক ফিলিস্তিনি নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে জেরুজালেম শহরে দু’টি বাসস্ট্যান্ডের কাছে পৃথক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

ইসরাইলের পুলিশ জানিয়েছে, বুধবারের এই ঘটনা ফিলিস্তিনি হামলা বলে সন্দেহ করা হচ্ছে। প্রথম বিস্ফোরণটি শহরের বাইরে হাইওয়ে সড়কের পাশের একটি বাসস্ট্যান্ডে ঘটে। সেই সময় পৃথক স্থানে আরেকটি নিয়ন্ত্রিত বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের সময় ঘটনাস্থলে থাকা কয়েকজন জানিয়েছেন, বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের প্রচুর রক্তক্ষরণ হচ্ছে।

এই বিস্ফোরণের ঘটনা এমন এক সময়ে ঘটল যখন যখন ইসরায়েলি-ফিলিস্তিনি উত্তেজনা তুঙ্গে। অধিকৃত পশ্চিম তীরে কয়েক মাস ধরে চালানো ইসরায়েলি অভিযানের পর তাদের বিরুদ্ধে মারাত্মক হামলায় ১৯ জন নিহত হয়েছে।

Releated Posts

বঙ্গোপসাগরে কৌশলগত প্রভাব বাড়াচ্ছে বাংলাদেশে চিনের বিআরআই প্রকল্প, বাড়ছে বাণিজ্যিক প্রবেশাধিকার: রিপোর্ট

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ-এর আওতায় চিনের পরিকাঠামো উন্নয়ন দেশের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডরগুলিতে যোগাযোগ…

ByByNews Desk Sep 15, 2026

কলকাতায় জাপানের প্রতিমন্ত্রী, বাংলায় বিনিয়োগ ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে রাজ্য সরকারের সঙ্গে আলোচনা

কলকাতা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. কুনিমিৎসু আয়ানো ১০ থেকে ১৩ সেপ্টেম্বর কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা…

ByByNews Desk Sep 15, 2026

বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ, সেপ্টেম্বরের ১৩ দিনেই মৃত্যু ৫২ জনের

ঢাকা, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করেছে। সেপ্টেম্বরের প্রথম ১৩ দিনেই ডেঙ্গু আক্রান্ত হয়ে…

ByByNews Desk Sep 14, 2026

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top