News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলচরে ৪০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্তধৃত দুই
Image

শিলচরে ৪০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্তধৃত দুই

শিলচর (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদরের শিলচরে ৪০ লক্ষ টাকার হেরোইন বাজেয়াপ্ত করার পাশাপাশি দুই পাচারকারীকে আটক করেছে শিলচর সদর পুলিশ। কাছাড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কল্যাণকুমার দাসের নেতৃত্বে মঙ্গলবার সন্ধ্যায় শিলচরের ট্রাংক রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণের হেরোইন বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে পুলিশের দল।

আজ বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠকে পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) কল্যাণকুমার দাসের নেতৃত্বে অভিযানকারী দল এএস ১১ ডব্লিউ ৭৮০২ নম্বরের একটি সুইফ ডিজায়ার গাড়িতে তাল্লাশি চালিয়ে ৩০টি সাবানের বক্স থেকে হেরোইন উদ্ধার করতে সক্ষম হন তাঁরা।

এর সঙ্গে কাছাড় জেলার শিলচর শহর লাগোয়া মধুরবন্দ এলাকার জনৈক শেওয়াজ হুসেন মজুমদার এবং সহিদ মহম্মদ লস্কর নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বর্তমান পুলিশ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

Releated Posts

জেডিইউতে কোনও গোষ্ঠীদ্বন্দ্ব নেই: লালন সিং

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জনতা দল (ইউনাইটেড)-এ কোনও গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ নেই বলে স্পষ্ট করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা…

ByByNews Desk Sep 19, 2026

তৃণমূলের উত্থান-পতনের দায় মমতার নেতৃত্বেই: বিশ্লেষণ

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): বামফ্রন্ট সরকারকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্য নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে তৃণমূল কংগ্রেস গড়ে তুলেছিলেন,…

ByByNews Desk Sep 19, 2026

মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের ৩ ডজনের বেশি পড়ুয়া অসুস্থ, খাদ্যে বিষক্রিয়ার আশঙ্কা

পাটনা, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): শুক্রবার গভীর রাতে বিহারের মুঙ্গের ইঞ্জিনিয়ারিং কলেজের হস্টেলে আতঙ্ক ছড়ায়। তিন ডজনেরও বেশি পড়ুয়া…

ByByNews Desk Sep 19, 2026

নন্দীগ্রাম উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেফতারিতে সায়নী ঘোষের প্রতিক্রিয়া, তৃণমূল-কংগ্রেস জোটের আশা

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস মনোনীত প্রার্থী মিলন প্রধানের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া জানালেন এনসিপিআই সাংসদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top