News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • বিদ্যাঞ্জলী পোর্টালের মাধ্যমে করিমগঞ্জের বিদ্যালয়ে সামগ্রী দান প্রাক্তন ছাত্রের
Image

বিদ্যাঞ্জলী পোর্টালের মাধ্যমে করিমগঞ্জের বিদ্যালয়ে সামগ্রী দান প্রাক্তন ছাত্রের

করিমগঞ্জ (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : অসমের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে নিজে যে বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন, সেই বিদ্যালয়ের উন্নতীকরণে এগিয়ে এসেছেন অনেকে প্রাক্তন ছাত্রছাত্রী। আজ বুধবার করিমগঞ্জের ৬৫৪ নম্বর বিবেকানন্দ বিদ্যানিকেতনের প্রাক্তন ছাত্র বর্তমানে বিশিষ্ট ব্যবসায়ী জয়গোপাল দত্ত তাঁর শিক্ষাক্ষেত্র প্রাথমিক বিদ্যালয়ের প্রতি গর্বিত ও ভালোবাসার প্রতিদানে বর্তমান ছাত্রছাত্রীদের প্রাতঃসভা ও বিদ্যালয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সুন্দর ও সুষ্ঠুভাবে করার জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিদ্যাঞ্জলী পোর্টালের মাধ্যমে একটি সাউন্ড বক্স ও একটি মাউস স্পিকার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষকের কাছে অর্পণ করেন।

তাতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা সহ বিদ্যালয় পরিচালন সমিতি এবং বিদ্যালয় কর্তৃপক্ষ আনন্দিত ও গর্বিত। সেই সঙ্গে সকলেই জয়গোপাল দত্তকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

Releated Posts

যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব, উদ্বেগ নাগাল্যান্ড শিশু অধিকার কমিশনের

কোহিমা, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): যত্ন ও সুরক্ষার প্রয়োজন এমন শিশুদের জন্য পর্যাপ্ত পরিকাঠামো ও সুযোগ-সুবিধার অভাব নিয়ে উদ্বেগ…

ByByNews Desk Sep 24, 2026

রাজ্যের বাইরে কারিগরি শিক্ষা নেওয়া পড়ুয়াদের মণিপুরের উন্নয়নে অবদান রাখার আহ্বান মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): রাজ্যের বাইরে কারিগরি কোর্সে পড়াশোনা করা পড়ুয়াদের মূল্যবান দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে মণিপুরে…

ByByNews Desk Sep 24, 2026

উলফা-আই-তে যোগ দিতে যাওয়ার অভিযোগ, অসমে যুবক আটক

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): নিষিদ্ধ জঙ্গি সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইন্ডিপেনডেন্ট (উলফা-আই)-এ যোগ দিতে নাগাল্যান্ডের মোন জেলার…

ByByNews Desk Sep 24, 2026

ডিমাসা ভাষা সংরক্ষণ ও উন্নয়নে অসমে দুই সদস্যের মন্ত্রীগোষ্ঠী গঠন

গুয়াহাটি, ২৪ সেপ্টেম্বর (আইএএনএস): ডিমাসা ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়ন সংক্রান্ত সুপারিশগুলি খতিয়ে দেখতে অসম সরকার দুই সদস্যের…

ByByNews Desk Sep 24, 2026
Scroll to Top