News Flash

Image

কাছাড়ের কালাইনে গ্রেফতার এক বাংলাদেশি নাগরিক ও দালাল

কালাইন (অসম), ২৩ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলার কালাইন নাতানপুর সীমান্ত এলাকা থেকে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের নাম সালেহ আহমেদ। তার বাড়ি বাংলাদেশের দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বালিছড়া এলাকায়।

গোপন সূত্রে প্রপ্ত খবরের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে কালাইন পুলিশ সালেহ আহমেদকে গ্রেফতার করে। কালাইনের নাতনপুর গ্রামের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে বাংলাদেশের সালেহ আহমেদ।

বাংলাদেশি নাগরিককে পুলিশ আটক করে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তাকে অবৈধভাবে ভারতে প্রবেশে কালাইন নাতানপুর এলাকার জনৈক জসিম উদ্দিন নামের এক ব্যক্তি সাহায্য করেছে বলে জানায়। অন্যদিকে ভারত সীমান্ত থেকে গরু নিতে সে সীমান্তে এসেছে বলে পুলিশের কাছে প্রদত্ত বয়ানে স্বীকার করেছে।
ধৃত বাংলাদেশি নাগরিকের জবানবন্দির ভিত্তিতে কালাইন পুলিশ তদন্তে নেমে সীমান্ত টপকে অনুপ্রবেশ করতে সহায়তাকারী তথা দালাল জসিম উদ্দিন নামের ব্যক্তিকে নাতানপুর থেকে আজ বুধবার গ্রেফতার করেছে।

Releated Posts

শিলংয়ে উত্তর-পূর্ব অবকাঠামো সম্মেলনের উদ্বোধন করলেন নীতিন গড়করি

শিলং, ১৫ জুন: কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গাডকারি সোমবার মেঘালয়ের শিলং-এ উত্তর-পূর্ব ভারত অবকাঠামো সম্মেলন…

ByByNews Desk Jun 15, 2026

জৈব চাষে জোর, ‘ওরজা’ সার ব্র্যান্ড চালু করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১৫ জুন: মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং সোমবার রাজ্যে রাসায়নিক সারের ওপর নির্ভরতা কমিয়ে ধীরে ধীরে জৈব…

ByByNews Desk Jun 15, 2026

গুয়াহাটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রবেশদ্বার হিসেবে উঠে আসছে: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১৫ জুন (আইএএনএস): দীর্ঘদিন ধরে উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার হিসেবে পরিচিত গুয়াহাটি এখন ধীরে ধীরে ভারতের দক্ষিণ-পূর্ব এশিয়ার…

ByByNews Desk Jun 15, 2026

মণিপুরে কুকি অধ্যুষিত গ্রামে জঙ্গি হামলা, আহত ৩; দ্রুত পদক্ষেপের দাবি উপজাতীয় সংগঠনের

ইম্ফল, ১৫ জুন (আইএএনএস): মণিপুরের কাংপোকপি জেলায় কুকি অধ্যুষিত লেইলোন ভাইফেই গ্রামে সোমবার অজ্ঞাতপরিচয় সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top